বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ চীন সমর্থন করে না। একই সঙ্গে তিস্তা প্রকল্পে বাংলাদেশের প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি পুনর্ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারও হস্তক্ষেপ চীন গ্রহণযোগ্য মনে করে না। পারস্পরিক সম্মান, সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে অনধিকারচর্চা না করার নীতিতেই দুই দেশের সম্পর্ক এগিয়ে যাচ্ছে।
তিস্তা প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে। নিজেদের সক্ষমতার মধ্যে থেকে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে বেইজিং।
রাষ্ট্রদূত আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর অত্যন্ত সফল হয়েছে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও জোরদার হয়েছে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।
তিনি জানান, বাংলাদেশ ও চীন ভবিষ্যতে আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণে নতুন উদ্যোগ নিয়ে কাজ করবে। এ লক্ষ্যে চীন-বাংলাদেশ সরাসরি সংযোগ বৃদ্ধি এবং চীন–মিয়ানমার–বাংলাদেশ অর্থনৈতিক করিডোর উন্নয়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।
ইয়াও ওয়েন বলেন, অবকাঠামো উন্নয়ন, সংযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের অংশীদারিত্ব আরও গভীর হবে বলে চীন প্রত্যাশা করে।
অভিন্ন প্রশিক্ষণ ও সনদে তরুণদের আন্তর্জাতিক স্বীকৃতি বাড়বে: প্রধানমন্ত্রী
অভিন্ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ এবং সনদায়ন ব্যবস্থা চালু করা গেলে দেশের তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির তৃতীয় সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী...
১ ঘন্টা আগে
১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন
আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।শনিবার (১৯ সেপ্টেম্বর) এলজিইডি ভবনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায়
৩ ঘন্টা আগে
জামায়াত একাত্তরের ভূমিকা নিয়ে অবস্থান মেনে নিয়েছে: আইনমন্ত্রী
সংসদীয় প্রক্রিয়ায় অংশ নিয়ে একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না-এমন অবস্থান দলটি মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।আইনমন্ত্রী বলেন, একাত্তরের ভূমিকা নিয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যে...
১ দিন আগে
থিম্পু যাওয়ার পথে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি
থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী ড্রুক এয়ারের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আব্দুল মঈন খান। এ সময়
১ দিন আগে
