খেলাধুলা

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ, সরব ভারতীয় গণমাধ্যম

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ, সরব ভারতীয় গণমাধ্যম

মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট অঙ্গনে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশে আইপিএলের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি এই নির্দেশের পরপরই বিষয়টি নিয়ে সরব হয়ে উঠেছে ভারতীয় গণমাধ্যম। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো গুরুত্ব দিয়ে খবরটি প্রকাশ করছে এবং একে কেবল ক্রিকেটীয় নয়, বরং কূটনৈতিক ইস্যু হিসেবেও তুলে ধরছে।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে—
‘বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার! “জনস্বার্থে” অনির্দিষ্টকালের জন্য সিদ্ধান্ত ইউনূস সরকারের’।

সংবাদ প্রতিদিন লিখেছে—
‘মুস্তাফিজুরের বদলা! বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার, এবার কূটনীতির বাইশ গজে ঢাকা-দিল্লি লড়াই’।

এ ছাড়া নিউজ ১৮ বাংলা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে—
‘এবার বাংলাদেশে ব্যান আইপিএল! সম্প্রচারে জারি নিষেধাজ্ঞা, চরমে উঠল মুস্তাফিজ বিতর্ক’।

এবিপি আনন্দ শিরোনাম করেছে—
‘মুস্তাফিজুরকে বাদ দেওয়ায় আইপিএল সম্প্রচার বন্ধ করল বাংলাদেশ সরকার, সাফ বলে দেওয়া হল…’।

আন্তর্জাতিক গণমাধ্যম হিন্দুস্তান টাইমসও বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। তাদের শিরোনাম—
‘বাংলাদেশি মুস্তাফিজ আইপিএল থেকে বাদ যাওয়ার দুই দিন পরই বড় নির্দেশ ইউনূস সরকারের’।

সরকারের ব্যাখ্যা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় আইপিএলে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দৃষ্টিগোচর হয়েছে। এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায়নি বলে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।

এমন পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান বাংলাদেশে সম্প্রচার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিসিবির কড়া অবস্থান

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)ও কঠোর অবস্থান নিয়েছে। বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল ভারত সফরে যাবে না। বিষয়টি জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠিও পাঠিয়েছে বিসিবি।

বিশ্লেষকেরা মনে করছেন, মোস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত শুধু ক্রিকেটেই নয়, বরং দুই দেশের ক্রীড়া-কূটনীতিতেও নতুন মাত্রা যোগ করেছে। সামনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সে দিকে নজর রাখছে ক্রিকেট বিশ্ব।


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

৮ ঘন্টা আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

২ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৫ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom