বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক-এর স্বাধীন, নিরপেক্ষ এবং স্বার্থের সংঘাতমুক্ত ভূমিকা নিশ্চিত করার স্বার্থে নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
বৃহস্পতিবার (৫ মার্চ) ধানমন্ডি-তে টিআইবির কার্যালয়ে ‘বিএনপি নেতৃত্বাধীন সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ কৌশলগত প্রাধান্য: টিআইবির সুপারিশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সম্প্রতি অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর-কে সরিয়ে মোস্তাকুর রহমান-কে বাংলাদেশ ব্যাংক-এর নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন গভর্নরের ব্যবসায়িক পরিচয়ের সঙ্গে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়টি ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ বা স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে কি না-তা নিয়ে প্রশ্ন উঠেছে বলে উল্লেখ করেন তিনি।
ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট খাতে পরীক্ষিত দক্ষতা ও অভিজ্ঞতা থাকা প্রয়োজন। একই সঙ্গে এমন ব্যক্তিকে নিয়োগ দিতে হবে, যিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে সম্ভাব্য স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে থাকতে সক্ষম।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভেতরে সরকারবিরোধী বা সরকারের সাফল্যের পরিপন্থী শক্তি যেন ক্রমান্বয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠতে না পারে, সেজন্য সুচিন্তিত কৌশল গ্রহণ করা জরুরি।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, বিএনপির ‘৩১ দফা রাষ্ট্র মেরামত’ রূপরেখা, নির্বাচনী ইশতেহার এবং ‘জুলাই সনদ’-এর ভিত্তিতে একটি সমন্বিত কৌশল ও পথরেখা প্রণয়ন করতে হবে। দুর্নীতিবিরোধী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের বড় সুযোগ থাকলেও নানা প্রতিকূলতা ও ঝুঁকি রয়েছে, সেগুলো চিহ্নিত করে মোকাবিলার কৌশল গ্রহণ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় প্রণীত অধ্যাদেশগুলোর কোনটি কোন যুক্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপিত হবে বা হবে না, তা স্বচ্ছতার স্বার্থে সরকারকে স্বপ্রণোদিত হয়ে প্রকাশ করা উচিত।
এছাড়া ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, আমলাতন্ত্র ও ব্যবসায়ী মহলের মধ্যে ‘এবার আমাদের পালা’ ধরনের সংস্কৃতি গড়ে ওঠা ঠেকাতে দল ও সরকারের শীর্ষ পর্যায় থেকে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, দলবাজি, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর নির্দেশনা দেওয়ারও প্রস্তাব দেন।
সংবাদ সম্মেলনে টিআইবি ‘পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫’ বাতিলের প্রস্তাব দেয়। পাশাপাশি ডিজিএফআই, এসবি, ডিবি ও এনএসআই সংস্কারের উদ্যোগ নেওয়া এবং র্যাব বিলুপ্তির প্রস্তাবও তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে টিআইবির পরিচালক **মোহাম্মদ তৌহিদুল ইসলাম**সহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের এলএনজি জাহাজ চলাচলে সমস্যা হবে না: ইরানি রাষ্ট্রদূত
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) বহনকারী জাহাজ চলাচলে কোনো ধরনের সমস্যা হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। একই সঙ্গে মক্কা প্যাক্টের সদস্য দেশগুলোর জাহাজও এ নৌপথ দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে জানিয়েছেন তিনি।বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের...
২ ঘন্টা আগে
দেড় সপ্তাহে মিল-কারখানায় জ্বালানি সরবরাহ: রিজভী
আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশের মিল-কারখানাগুলোতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।রিজভী বলেন, দেশের বর্তমান জ্বালানি সংকটের পেছনে শুধু
২ ঘন্টা আগে
জনগণের স্বার্থবিরোধী পদক্ষেপ নেয়নি সরকার: রিজভী
দায়িত্ব নেওয়ার পর থেকে বর্তমান সরকার জনগণের স্বার্থের বিপরীতে কোনো পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় সরকারের পাশাপাশি বিএনপির জনপ্রিয়তাও বেড়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট সড়কের বসুন্ধরা কনভেনশন সেন্টার সংলগ্ন এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ...
২ ঘন্টা আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ও ভিডিপির সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আনসার ও
৮ ঘন্টা আগে
