বানিজ্য

বাংলাদেশ-ভিয়েতনাম বৈঠক: নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য ও অভিবাসন ইস্যুতে জোর

অনলাইন ডেস্ক

১২ ঘন্টা আগে


বাংলাদেশ-ভিয়েতনাম বৈঠক: নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য ও অভিবাসন ইস্যুতে জোর

ছবি: সংগৃহীত


বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে যৌথভাবে কাজ করার বিষয়ে ঐকমত্য হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ভিয়েতনাম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির জননিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী সিনিয়র লেফটেন্যান্ট জেনারেল নগুয়েন ভ্যান লং।

বৈঠকের শুরুতে সালাহউদ্দিন আহমদ ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির ১৪তম জাতীয় কংগ্রেস সফলভাবে সম্পন্ন হওয়া এবং নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় দেশটির সরকারকে অভিনন্দন জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভিয়েতনামের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী।

১৯৭৩ সালের ১১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত বাংলাদেশ-ভিয়েতনাম কূটনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও বহুমাত্রিক অংশীদারিত্বকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ এবং জনগণের পারস্পরিক সম্পর্কের অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করেন তিনি।

ভিসা ও অভিবাসন ইস্যুতে আলোচনা

বৈঠকে ভিয়েতনামে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভিসা-সংক্রান্ত জটিলতা এবং অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যাবাসন বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন।

তিনি বৈধ পর্যটক, ব্যবসায়ী, কর্মজীবী এবং পারিবারিক ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানান।

নিরাপত্তা সহযোগিতা জোরদারের আহ্বান

সালাহউদ্দিন আহমদ বলেন, মানবপাচার, মাদক চোরাচালান এবং আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

বাণিজ্য ও বিনিয়োগে নতুন সম্ভাবনা

বৈঠকে জানানো হয়, বাংলাদেশ ও ভিয়েতনামের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ইতোমধ্যে এক বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) স্বাক্ষরিত হলে দুই দেশের বাণিজ্য দ্রুত দ্বিগুণ হবে।

তিনি বাংলাদেশ থেকে আলু আমদানির অনুমোদন দেওয়ায় ভিয়েতনাম সরকারকে ধন্যবাদ জানান এবং আন্তর্জাতিক মানসম্পন্ন বাংলাদেশি ওষুধ আমদানির অনুরোধ করেন। একই সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগিয়ে ভিয়েতনামের উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানান।

আঞ্চলিক সহযোগিতার প্রত্যাশা

বৈঠকে বাংলাদেশকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং আঞ্চলিক বাণিজ্য জোট আরসিইপি-এর সদস্যপদ অর্জনের ক্ষেত্রে ভিয়েতনামের সমর্থন কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকের শেষে ভিয়েতনাম পক্ষ বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেয় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করে।


দাবি পূরণ না হলে ১৮ জুলাই মহাসমাবেশের ঘোষণা ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের
দাবি পূরণ না হলে ১৮ জুলাই মহাসমাবেশের ঘোষণা ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের

পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন এবং প্রকৃত মালিকদের কাছে ইসলামী ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। পূর্বঘোষিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আগামী ১৮ জুলাই ঢাকায় জাতীয় মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।সোমবার (৬ জুলাই) দুপুরে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আয়োজিত এক...

২ দিন আগে


রপ্তানি খাতে সুখবর: আগের প্রণোদনা বহাল রাখল সরকার
রপ্তানি খাতে সুখবর: আগের প্রণোদনা বহাল রাখল সরকার

নতুন ২০২৬-২৭ অর্থবছরের জন্য পণ্য রপ্তানিতে নগদ প্রণোদনার হার অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে সরকার। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।​নীতিগত ধারাবাহিকতা বজায় রেখে নির্ধারিত ৪৩টি রপ্তানি পণ্যের ক্ষেত্রে আগের মতোই ০.৩০% থেকে ১০% পর্যন্ত হারে নগদ প্রণোদনা সুবিধা পাবেন ব্যবসায়ীরা। তবে এই...

২ দিন আগে


মুরগি, আলু ও চালের বাজারে নতুন করে উত্তাপ, ক্ষুব্ধ ক্রেতারা
মুরগি, আলু ও চালের বাজারে নতুন করে উত্তাপ, ক্ষুব্ধ ক্রেতারা

কয়েক দিনের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে ব্রয়লার ও সোনালি মুরগিসহ আলু, বেগুন এবং কাঁচা মরিচের দাম নতুন করে বৃদ্ধি পেয়েছে। একই সাথে ঊর্ধ্বমুখী চালের বাজারও। ব্যবসায়ীরা বলছেন, তীব্র গরম ও লোডশেডিংয়ের কারণে খামারে মুরগির সরবরাহ সংকট এবং সাম্প্রতিক বৃষ্টির কারণে সবজি বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে।​গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি...

৫ দিন আগে


সিগারেটের ফিল্টার ও নিকোটিন পাউচে সম্পূরক শুল্ক কমলো
সিগারেটের ফিল্টার ও নিকোটিন পাউচে সম্পূরক শুল্ক কমলো

আগামী ২০২৬-২৭ অর্থবছরের পাস হওয়া সংশোধিত অর্থবিলে তামাক খাতের কর প্রস্তাবে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। শেষ মুহূর্তে সিগারেটের ফিল্টার ও নিকোটিন পাউচ আমদানিতে প্রস্তাবিত বাজেটের তুলনায় সম্পূরক শুল্ক উল্লেখযোগ্য হারে কমিয়েছে সরকার। গতকাল সোমবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থবিলের এই সংশোধনী প্রস্তাব উত্থাপন করলে তা পাস...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom