অপরাধ

বান্দরবানের রেইচা চেকপোস্টে রোহিঙ্গা নারী ও ভুয়া এনজিও অফিসার আটক

তানভির হোসেন ইমন, বান্দরবান প্রতিনিধি

৯ মাস আগে


বান্দরবানের রেইচা চেকপোস্টে রোহিঙ্গা নারী ও ভুয়া এনজিও অফিসার আটক

বান্দরবান সেনাজোনের অধীনস্থ ২৮ ই বেঙ্গল রেজিমেন্টের রেইচা আর্মি ক্যাম্পের চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় এক রোহিঙ্গা নারী ও এক ভুয়া এনজিও অফিসারকে আটক করেছে সেনা সদস্যরা। শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) দুপুর ১২টা ৫ মিনিটে এ ঘটনা ঘটে।

তল্লাশিকালে তারা বৈধ কোনো জাতীয় পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন। এতে সেনা সদস্যদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের কথাবার্তায় অসংগতি লক্ষ্য করা যায়। পরে তারা জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR)-এর ভুয়া পরিচয়পত্র প্রদর্শন করে নিজেদের প্রকৃত পরিচয় গোপন করার চেষ্টা করেন।

গভীর জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা স্বামী-স্ত্রী পরিচয়ে একাধিকবার বান্দরবানে আগমন করেছেন এবং টাকার বিনিময়ে অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন। আটককৃত পুরুষ ব্যক্তি স্বীকার করেন, তিনি মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে উক্ত নারীকে বিভিন্ন হোটেলে পৌঁছে দিতেন। পরবর্তীতে উভয়েই অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন।

ঘটনার পর সেনা সদস্যরা তাদের রেইচা আর্মি ক্যাম্পে হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বান্দরবান সদর থানার এসআই সৌরভের নেতৃত্বাধীন পুলিশের কাছে হস্তান্তর করেন।

আটককৃতদের পরিচয়:
১। মোঃ ফাইসাল (২৮)
পিতা: দিল মোহাম্মদ (পালিত পিতা)
মাতা: নারগিস বেগম (পালিত মাতা)
ঠিকানা: ছদাহা (চৌধুরী বাড়ি), ইউনিয়ন: ছদাহ,
থানা: সাতকানিয়া, জেলা: চট্টগ্রাম।

২।রেহেনা আক্তার (১৯)
পিতা: ইলিয়াস
মাতা: রমজান বেগম
ঠিকানা: পালংখালী, রোহিঙ্গা ক্যাম্প-১৬,
শফিউল্লাহ ঘাটা ব্লক সি/৬, উখিয়া, কক্সবাজার।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, তারা দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড দমনসহ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। রেইচা আর্মি ক্যাম্পের এই সফল অভিযানও সেই দায়িত্ববোধ ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত বলে সেনাবাহিনী জানায়।


রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেপ্তার, ৫৮ মামলা
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেপ্তার, ৫৮ মামলা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৬ জন, লালবাগে ৪৯

১ দিন আগে


‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’
‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি করলে তার ছোট ভাই শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম।বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে...

২ দিন আগে


যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট
যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট

যশোর শহরতলীর ধোপাখোলা এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে। অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়িতে ঢুকে দুটি ফ্ল্যাট থেকে ২৮ ভরি সোনার গহনা ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক আব্দুর কাদের।আব্দুর কাদের জানান, ধোপাখোলা এলাকায় তার দুইতলা একটি বাড়ি রয়েছে। তিনি দোতলায় বসবাস করেন।...

২ দিন আগে


যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে।আটক নারীর নাম শিউলি (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুর থানার নাসিরনগর এলাকার মৃত কামাল মিয়ার

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom