বাজুসে প্রধান উপদেষ্টার দায়িত্ব পেলেন সায়েম সোবহান আনভীর
অনলাইন ডেস্ক
দেশের ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)-এর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর।
এদিকে, বাজুসের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব গ্রহণ করেছেন ডায়মন্ড অ্যান্ড ডিভাসের কর্ণধার এনামুল হক খান দোলন।
সোমবার দুপুরে রাজধানীর ইস্কাটনে বাজুস কার্যালয়ে নব-নির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। দায়িত্ব হস্তান্তর শেষে অনুষ্ঠিত হয় পরিচালনা পর্ষদের প্রথম সভা। সভায় সর্বসম্মত সিদ্ধান্তে সায়েম সোবহান আনভীরকে প্রধান উপদেষ্টা এবং সংগঠনের সকল সাবেক সভাপতিকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়।
সভায় বক্তব্য দেন বাজুসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রনজিত ঘোষ, ভাইস প্রেসিডেন্ট ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, আজাদ আহমেদ ও অভি রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
টানা বৃষ্টিতে রাজধানীতে কাঁচামরিচ ৪০০ টাকা কেজি, বিপাকে সাধারণ ক্রেতারা
টানা কয়েক দিনের ভারী বৃষ্টির প্রভাবে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার খুচরা বাজারগুলোতে হঠাৎ করেই বেড়েছে কাঁচামরিচের দাম। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অল্প সময়ের ব্যবধানে এমন মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।রোববার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর বাজারসহ প্রায় সব খুচরা...
২ দিন আগে
এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা
দেশে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে চলমান গুঞ্জনের মধ্যে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা। সংস্থাটি জানিয়েছে, এই মুহূর্তে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই। একই সঙ্গে এ বিষয়ে প্রচারিত বিভিন্ন তথ্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।শনিবার (১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক
৩ দিন আগে
রাজধানীতে মাছ-ডিমের দামে নতুন ঊর্ধ্বগতি, নাগালের বাইরে সামুদ্রিক মাছ
রাজধানীর বাজারে গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও চলতি সপ্তাহে আবারও বেড়েছে মাছ, ডিম ও কিছু ধরনের মুরগির দাম। বিশেষ করে মাছের বাজারে ঊর্ধ্বগতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। সামুদ্রিক মাছের দাম এতটাই বেড়েছে যে, অধিকাংশ প্রজাতির মাছ কিনতে এখন ক্রেতাদের প্রতি কেজিতে এক হাজার টাকার বেশি গুনতে হচ্ছে।শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর...
৫ দিন আগে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতা, ব্যবসায়ীদের উদ্বেগ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতার ঘটনা বেড়েছে। চলতি মাসেই বিদেশি জাহাজে অন্তত তিনটি দস্যুতার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ব্যবসায়ীদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর আস্থা কমে যেতে পারে। একই সঙ্গে বীমা ব্যয় ও পণ্য পরিবহনের খরচও...
৬ দিন আগে
