অযত্ন-অবহেলায় জৌলুশ হারাচ্ছে গাজীপুর সাফারি পার্ক
অনলাইন ডেস্ক
প্রাণীর মৃত্যু, অব্যবস্থাপনা ও দালালদের দৌরাত্ম্যে কমছে দর্শনার্থী; দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি।
অযত্ন ও অব্যবস্থাপনার কারণে নষ্ট হয়ে যাচ্ছে গাজীপুর সাফারি পার্ক। ২০১৩ সালে চালুর পর প্রাণি ও জীববৈচিত্র্যপ্রেমীদের অন্যতম আকর্ষণ হলেও এক যুগের ব্যবধানে পার্কটির জৌলুশ অনেকটাই ম্লান হয়ে গেছে। প্রাণীর মৃত্যু, রক্ষণাবেক্ষণের অভাব ও অব্যবস্থাপনার কারণে কমে গেছে দর্শনার্থীর সংখ্যাও।
সরেজমিনে পরিদর্শনে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা জানান, উদ্বোধনের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ সাফারি পার্কে ভিড় জমাতেন। বর্তমানে প্রাণী পাচার, প্রাণীর মৃত্যু এবং ভগ্নদশার কারণে আগ্রহ হারাচ্ছেন দর্শনার্থীরা। পার্কে দালালদের দৌরাত্ম্যেও অনেক দর্শনার্থী হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
অব্যবস্থাপনায় ধ্বংস হচ্ছে অবকাঠামো ও পরিবেশ
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রপুরে অবস্থিত ৪ হাজার ৯০৯ একর জমির মধ্যে ৩ হাজার ৮১৯ একর জায়গা নিয়ে গড়ে ওঠে সাফারি পার্কটি। থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের আদলে নির্মিত পার্কটি কোর সাফারি, বায়োডাইভার্সিটি সাফারি, সাফারি কিংডম, এক্সটেনসিভ এশিয়ান সাফারি ও স্কায়ার সাফারি—এই পাঁচটি অংশে বিভক্ত।
কিন্তু পর্যাপ্ত তদারকির অভাবে বহু স্থাপনা নষ্ট হয়ে গেছে। মানহীন খাবারের কারণে অসুস্থ হয়ে পড়ছে প্রাণীরা। নোংরা পরিবেশ, ঘাস ও লতায় ঢেকে গেছে সড়ক ও স্থাপনা। রাজস্ব ফাঁকির অভিযোগও রয়েছে।
একের পর এক প্রাণীর মৃত্যু
গত কয়েক বছরে পার্কে প্রাণীর মৃত্যুর ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে।
২০২১ সালে মারা যায় একটি সিংহ ও একটি ওয়াইল্ডবিস্ট
২০২২ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১১টি জেব্রা, একটি বাঘ ও একটি সিংহের মৃত্যু
২০২৩ সালের অক্টোবরে মারা যায় একটি জিরাফ
২০২১ সালে তিনটি ক্যাঙারু মারা যাওয়ার পর থেকে ক্যাঙারুর বেষ্টনী ফাঁকা পড়ে আছে
এ ছাড়া চলতি বছরের ১৬ জানুয়ারি একটি নীলগাই পার্কের দেয়াল টপকে পালিয়ে যায়।
ভাঙচুর ও লুটপাটে আরও ক্ষতি
পার্ক কর্তৃপক্ষ জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সাফারি পার্কে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। মূল ফটক, প্রাণী জাদুঘর, পাখিশালা, অফিসসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। তিন মাসের বেশি সময় বন্ধ থাকার পর পার্কটি পুনরায় খুলে দেওয়া হয়।
দর্শনার্থীদের হতাশা
দর্শনার্থী আব্দুল মালেক মিয়া বলেন, “অনেক বেষ্টনীতে কোনো প্রাণী নেই, খাবারের অভাব স্পষ্ট। পরিবার নিয়ে ঘুরতে এসে হতাশ হয়েছি।”
আরেক দর্শনার্থী ছামাদ মোল্লা বলেন, “এখানে এসে অগোছালো অবস্থা দেখে বিরক্ত হতে হয়। আগে প্রচুর পাখি দেখা যেত, এখন অনেক কম।”
কর্তৃপক্ষের বক্তব্য
সাফারি পার্কের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তারেক রহমান বলেন, “পার্কের সংস্কারকাজ চলমান রয়েছে। কিছু প্রাণীর মৃত্যু হলেও অনুকূল পরিবেশে অনেক প্রাণীর প্রজননও হয়েছে। সমস্যা সমাধানে বনবিভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সাফারি পার্কের হারানো গৌরব ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন নিহত ১০ একই পরিবারের ৮ জন
কক্সবাজারের ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আটজন রয়েছেন। এ ঘটনায় আহত আরও সাতজন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে রিসোর্টের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।টুপটুপ রিসোর্টের ইনচার্জ মো.
২৫ দিন আগে
চুয়েট শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা জটিলতার অবসান
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার পর থেকে সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে বেতন-ভাতার টাকা জমা হতে শুরু করেছে।বেতন-ভাতা বন্ধের প্রতিবাদে বুধবার সকাল ১১টা থেকে সোনালী ব্যাংকের চুয়েট শাখার সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের...
১ মাস আগে
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...
১ মাস আগে
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...
২ মাস আগে
