খেলাধুলা
ফিফা বিশ্বকাপ ২০২৬

অ্যাসিস্টে এমবাপেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি

স্পোর্টস ডেস্ক

২ মাস আগে


অ্যাসিস্টে এমবাপেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি

ছবি: সংগৃহীত


লিওনেল মেসি আজকের ম্যাচে গোলের দেখা না পেলেও দুটি অ্যাসিস্ট করে গোল্ডেন বুটের লড়াইয়ে গুরুত্বপূর্ণ সুবিধা অর্জন করেছেন। এই অ্যাসিস্ট দুটির ফলে চলতি টুর্নামেন্টে আর্জেন্টাইন অধিনায়কের মোট অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে চারটি।

বর্তমানে মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপে-দুজনেরই গোল সংখ্যা আট। তবে গোল সমান থাকায় টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী বেশি অ্যাসিস্ট থাকায় গোল্ডেন বুটের দৌড়ে আপাতত এগিয়ে রয়েছেন মেসি। এমবাপের অ্যাসিস্ট সংখ্যা তিনটি।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী গোল সংখ্যা সমান হলে প্রথমে অ্যাসিস্টের সংখ্যা বিবেচনা করা হয়। এরপরও সমতা থাকলে কম সময় মাঠে খেলা ফুটবলার এগিয়ে থাকবেন। তাতেও সমাধান না হলে ওপেন প্লে থেকে করা গোলের সংখ্যা বিবেচনায় নেওয়া হবে।

ওপেন প্লে থেকে গোলের হিসাবেও মেসি সুবিধাজনক অবস্থানে রয়েছেন। তিনি দুটি পেনাল্টি নিলেও কোনোটি থেকে গোল করতে পারেননি। অন্যদিকে এমবাপে দুটি পেনাল্টির মধ্যে একটি থেকে গোল করেছেন।

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি ও এমবাপের পরেই রয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহাম। দুজনেরই গোল সংখ্যা ছয়। পাঁচটি করে গোল নিয়ে তালিকায় আছেন ফ্রান্সের উসমান দেম্বেলে ও স্পেনের মিকেল ওয়ারসাবাল।

সাত গোল করে তালিকায় থাকলেও নরওয়ের আর্লিং হালান্ডের গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেছে, কারণ তার দল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

গোল্ডেন বুটের বর্তমান লড়াই

  • লিওনেল মেসি (আর্জেন্টিনা) - ৮ গোল, ৪ অ্যাসিস্ট

  • কিলিয়ান এমবাপে (ফ্রান্স) - ৮ গোল, ৩ অ্যাসিস্ট

  • আর্লিং হালান্ড (নরওয়ে) - ৭ গোল

  • জুড বেলিংহাম (ইংল্যান্ড) - ৬ গোল, ১ অ্যাসিস্ট

  • হ্যারি কেইন (ইংল্যান্ড) - ৬ গোল, ১ অ্যাসিস্ট

  • উসমান দেম্বেলে (ফ্রান্স) - ৫ গোল, ২ অ্যাসিস্ট

  • মিকেল ওয়ারসাবাল (স্পেন) - ৫ গোল, ১ অ্যাসিস্ট

হালান্ড ছাড়া তালিকার বাকি ছয় ফুটবলারের সামনে এখনও একটি করে ম্যাচ বাকি রয়েছে। শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। আর রোববারের ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই দুই ম্যাচই গোল্ডেন বুটের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

১ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৪ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৪ দিন আগে


ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ
ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রভাব পড়তে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও। আগামী ২০২৭-৩১ চক্রে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়তে পারে। বিপরীতে কমতে পারে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। তবে ৫০ ওভারের ক্রিকেটের গুরুত্ব ধরে রাখতে ত্রিদেশীয় ও চারজাতি সিরিজের মতো পুরোনো কাঠামো ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা চলছে।আন্তর্জাতিক ক্রিকেট...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom