অ্যাপলের সবচেয়ে পাতলা স্মার্টফোন ডিজাইন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরী
অনলাইন ডেস্ক
প্রযুক্তি সংস্থা অ্যাপল তাদের নতুন এবং সবচেয়ে পাতলা স্মার্টফোন আইফোন এয়ার উন্মোচন করেছে। এই স্মার্টফোনটির ডিজাইনার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরী।
গতকাল উন্মোচিত এই নতুন স্মার্টফোনটি সম্পূর্ণ টাইটানিয়ামের তৈরি এবং এর সামনে ও পেছনে সিরামিক শিল্ড গ্লাস ব্যবহার করা হয়েছে। ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ মার্কিন ডলার।
ডিজাইনার আবিদুর চৌধুরী
আবিদুর চৌধুরীর জন্ম এবং বেড়ে ওঠা ব্রিটেনে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে বসবাস করছেন। তিনি নিজেকে একজন "সমস্যা সমাধানকারী" হিসেবে পরিচয় দেন এবং এমন পণ্য তৈরি করতে চান, যা মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে। তিনি লন্ডনের লাফবারো ইউনিভার্সিটি থেকে প্রোডাক্ট ডিজাইন ও টেকনোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
তার লিঙ্কডইন প্রোফাইল থেকে জানা যায়, ক্যালিফোর্নিয়ায় আসার আগে তিনি লন্ডনে ফ্রিল্যান্স ডিজাইনার হিসেবে কাজ করেছেন। ২০১৯ সালের জানুয়ারি থেকে তিনি অ্যাপলের সঙ্গে যুক্ত আছেন।
আইফোন এয়ারের বৈশিষ্ট্য
আইফোন এয়ারকে এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর নকশাকৃত ক্যামেরা প্ল্যাটফর্মটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ক্যামেরা, চিপসেট এবং অন্যান্য মডিউলগুলো সমন্বিতভাবে সাজানো থাকে এবং ব্যাটারির জন্য পর্যাপ্ত জায়গা থাকে। এতে ব্যবহৃত এআই-চালিত ফটোগ্রাফি ও ব্যাটারি অপটিমাইজেশন সফটওয়্যার এটিকে বড় মডেলগুলোর মতোই পারফরম্যান্স দিতে সাহায্য করে।
আইফোন এয়ারের পাশাপাশি অ্যাপল নতুন আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলগুলোও বাজারে এনেছে। এই সিরিজটিতে আরও উন্নত ক্যামেরা, নতুন অ্যাপল এ১৯ প্রো চিপ এবং বড় ডিসপ্লে রয়েছে। খুব শিগগিরই এই নতুন মডেলগুলোর জন্য প্রি-অর্ডার শুরু হবে বলে আশা করা হচ্ছে।
নিরাপত্তা পরীক্ষায় জেমিনাইয়ের ‘হ্যাকিং’, ঢুকেছিল তিন প্রতিষ্ঠানের সিস্টেমে
সাইবার নিরাপত্তা সক্ষমতা পরীক্ষার সময় গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জেমিনাই ইন্টারনেটে প্রবেশ করে তিনটি প্রতিষ্ঠানের সিস্টেমে অননুমোদিতভাবে প্রবেশের চেষ্টা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে শনিবার (১৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে এনডিটিভি।বডি: প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে স্বাধীন সাইবার নিরাপত্তা মূল্যায়নকারী প্রতিষ্ঠান ‘ইরেগুলার’-এর পরিচালিত একটি...
৯ দিন আগে
ফেসবুকে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ, এআই প্রতারণা ঠেকাতে নতুন উদ্যোগ
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিও ও পরিচয় তৈরি করে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য। এমন পরিস্থিতিতে প্রকৃত ব্যবহারকারীদের শনাক্ত করতে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালুর উদ্যোগ নিয়েছে ফেসবুক।এনগ্যাজেটের এক প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান...
২৩ দিন আগে
বিকাশ-নগদের পর এবার নতুন মোবাইল ব্যাংকিং সেবা ‘লেনদেন’
বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবার পরিসরে যুক্ত হলো নতুন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘লেনদেন’ (LENDEN)। প্রাইম ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান Prime Bank FinTech Limited-এর মাধ্যমে সেবাটি চালু করা হয়েছে।গত ২৫ আগস্ট ২০২৬ রাজধানীতে প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয় ‘প্রাইম ভিউ’-এ আনুষ্ঠানিকভাবে ‘লেনদেন’ সেবার উদ্বোধন করা হয়। সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেনকে আরও সহজ,
২৫ দিন আগে
১৭ বছরের শাহেদের ‘ঘুষ ডট সাইট’, ৯ দিনে জমা পড়েছে প্রায় ১০ হাজার অভিযোগ
মায়ের সরকারি পাওনা টাকা তুলতে গিয়ে ঘুষের অভিজ্ঞতা থেকে মাত্র ১৭ বছর বয়সে ‘ঘুষ ডট সাইট’ তৈরি করেছে শাহেদ শরীফ আহমেদ। পরিচয় গোপন রেখে সাধারণ মানুষকে ঘুষ চাওয়ার অভিযোগ জানানোর সুযোগ দিচ্ছে ওয়েবসাইটটি।ওয়েবসাইট চালুর মাত্র ৯ দিনের মধ্যে এতে ৯ হাজার ৬৬৫টি অভিযোগ জমা পড়েছে। অভিযোগগুলোতে ঘুষ হিসেবে দাবিকৃত অর্থের...
২৮ দিন আগে
