খেলাধুলা

অ্যাঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনা একাদশ যেমন হতে পারে

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


অ্যাঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনা একাদশ যেমন হতে পারে

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ২০২৫ সাল শেষ হতে যাচ্ছে অ্যাঙ্গোলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের মাধ্যমে। লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা শুক্রবার (১৪ নভেম্বর) আফ্রিকার মাটিতে অ্যাঙ্গোলার বিপক্ষে খেলবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। ইনজুরি, কোচিং স্টাফের সিদ্ধান্ত এবং টিকা সংক্রান্ত জটিলতার কারণে বেশ কিছু নিয়মিত খেলোয়াড় ছাড়াই মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

 

এই ম্যাচে অনুপস্থিত থাকবেন হুলিয়ান আলভারেজ, ফ্রাঙ্কো মাসতান্তুয়োনো, এনজো ফার্নান্দেজ, নাহুয়েল মোলিনা এবং মার্কোস আকুনিয়া। তবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি মাঠে থাকবেন। আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে, স্কালোনি ইতোমধ্যেই সম্ভবত একাদশ সাজিয়ে ফেলেছেন।

গোলকিপার এমিলিয়ানো 'দিবু' মার্টিনেজকে বিশ্রাম দেওয়া হয়েছে, তার জায়গায় খেলবেন অলিম্পিক মার্সেইয়ের গোলকিপার হেরোনিমো রুলি। রুলি ফরাসি লিগ ওয়ানে দারুণ ফর্মে আছেন, তার বিকল্প হিসেবে থাকবেন ওয়াল্টার বেনিতেজ। ইনজুরির কারণে নেই এনজো ফার্নান্দেজ।

গনসালো মন্টিয়েল এবং আকুনিয়ার অনুপস্থিতিতে রাইটব্যাক হিসেবে হুয়ান ফয়থের খেলার সম্ভাবনা রয়েছে, আর লেফটব্যাক হিসেবে থাকবেন নিকোলাস টালিয়াফিকো। সেন্টার-ব্যাকে ক্রিস্টিয়ান রোমেরো এবং নিকোলাস ওতামেন্দি তাদের পুরানো জুটি বজায় রাখবেন। মাঝমাঠে রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা এবং জিওভানি লো চেলসো খেলবেন।

আফ্রিকার দর্শকদের প্রত্যাশা অনুযায়ী, লিওনেল মেসি শুরুর একাদশে থাকবেন। আক্রমণভাগে তার সঙ্গী হিসেবে থাকবেন লাউতারো মার্টিনেজ। বিকল্প হিসেবে খেলতে পারেন হোসে ম্যানুয়েল ‘ফ্লাকো’ লোপেজ এবং জোয়াকিন পানিচেল্লি। রিয়াল মাদ্রিদের তরুণ মিডফিল্ডার ফ্রাঙ্কো মাসতান্তুয়োনোও ইনজুরির কারণে দলে নেই।

অ্যাঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

হেরোনিমো রুলি; হুয়ান ফয়থ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস টালিয়াফিকো; রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, জিওভানি লো চেলসো; লিওনেল মেসি এবং লাউতারো মার্টিনেজ।


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

১ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৪ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৪ দিন আগে


ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ
ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রভাব পড়তে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও। আগামী ২০২৭-৩১ চক্রে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়তে পারে। বিপরীতে কমতে পারে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। তবে ৫০ ওভারের ক্রিকেটের গুরুত্ব ধরে রাখতে ত্রিদেশীয় ও চারজাতি সিরিজের মতো পুরোনো কাঠামো ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা চলছে।আন্তর্জাতিক ক্রিকেট...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom