অসুস্থতার কারণে আপাতত বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন না সাহাবুদ্দিন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
অসুস্থতার কারণে নিকট ভবিষ্যতে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে তার হাঁটাচলাতেও বেশ সমস্যা হচ্ছে।
রোববার (১৬ আগস্ট) একটি গণমাধ্যমকে মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, বর্তমানে হাঁটাচলা করতে তার খুব কষ্ট হচ্ছে। পা অবশ হয়ে যাওয়ায় সীমিত পরিসরে চলাফেরা করতে পারছেন। এ কারণে আপাতত দেশের বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি।
সাবেক রাষ্ট্রপতি জানান, তিনি বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। শারীরিক কোনো সমস্যা দেখা দিলে গুলশানের বাসায় নিজস্ব বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও সেবা নিচ্ছেন।
পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হলে তাকে সিএমএইচে যেতে হচ্ছে। বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় যাওয়ার পর এখন পর্যন্ত একবার সিএমএইচে গিয়ে চিকিৎসা নিয়েছেন বলেও জানান তিনি।
বিদেশে চিকিৎসা নেওয়ার সম্ভাবনা সম্পর্কে মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, বিষয়টি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের ওপর নির্ভর করছে। চিকিৎসকেরা প্রয়োজন মনে করলে পরবর্তী সময়ে বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, হতে পারে বজ্রসহ বৃষ্টি
চট্টগ্রামসহ দেশের সাত জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।রোববার (১৬ আগস্ট) দুপুরে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সতর্কবার্তায় বলা হয়, রোববার বিকেল ৩টা থেকে রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী,...
৫৪ মিনিট আগে
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ‘ওয়াই’ টাইপের সেতুর ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর
পাটুরিয়া থেকে কাজীরহাট এবং পাটুরিয়া থেকে দৌলতদিয়া-দুই রুটকে সংযুক্ত করে একটি ‘ওয়াই’ টাইপের সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের (ফিজিবিলিটি স্টাডি) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান রিতা।রোববার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় মৎস্য পক্ষের অনুষ্ঠানের সভা শেষে আয়োজিত উন্নয়ন সভায় তিনি এ কথা জানান।মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর...
১ ঘন্টা আগে
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে বৃষ্টির মধ্যে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।স্বনির্ভর ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে মৎস্য খাতকে আরও শক্তিশালী করতে ১৬ থেকে...
২ ঘন্টা আগে
বর্তমান সংকটের জন্য সরকার দায়ী নয়: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব
বর্তমান সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার। তিনি বলেছেন, দেশে চলমান গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকার দায়ী নয়।রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।জ্বালানি সংকট প্রসঙ্গে মুখ্যসচিব বলেন, সংকট মোকাবিলায় সরকার বহুমুখী পদক্ষেপ নেওয়ার
৩ ঘন্টা আগে
