অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে মুখিয়ে বাংলাদেশ, বললেন সৌম্য সরকার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করলেও টাইগারদের লক্ষ্য এখন পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করে ৩-০ ব্যবধানে সিরিজ শেষ করা। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের ওপেনার সৌম্য সরকার।
শনিবার সংবাদ সম্মেলনে সৌম্য বলেন, অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে পারলে সেটি বাংলাদেশের জন্য আরও বড় অর্জন হবে।
তিনি বলেন, “হোয়াইটওয়াশ অবশ্যই অনেক বড় অর্জন হবে। সিরিজ জয়ই অনেক বড় সাফল্য, সেটি উদযাপনের মতো। তবে ৩-০ ব্যবধানে জিততে পারলে সেটা আরও বড় অর্জন হবে। আমাদের সবার লক্ষ্যও সেটাই। আমরা ইতিবাচক ক্রিকেট খেলতে চাই।”
দীর্ঘদিন পর জাতীয় দলের একাদশে সুযোগ পাওয়া প্রসঙ্গে সৌম্য বলেন, হঠাৎ আন্তর্জাতিক ম্যাচে নামতে হলে যেকোনো ক্রিকেটারের ওপরই চাপ থাকে। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে দলের জন্য অবদান রাখাই মূল লক্ষ্য।
দল নির্বাচনের বিষয়ে বর্তমান ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, এখন খেলোয়াড়দের অনেক বেশি পরিষ্কারভাবে জানানো হয় কেন তারা দলে আছেন বা নেই। এতে ক্রিকেটারদের জন্য বিষয়গুলো বোঝা সহজ হয়।
বাংলাদেশের পেস আক্রমণের প্রশংসা করে সৌম্য বলেন, বর্তমান সময়ের পেস বোলিং ইউনিট দেশের ইতিহাসের অন্যতম সেরা।
তার ভাষায়, “আমাদের পেস আক্রমণ এখন যেকোনো কন্ডিশনে, যেকোনো দলের জন্য হুমকি। প্রতিপক্ষ দলও এখন আমাদের ফাস্ট বোলারদের নিয়ে আলাদা পরিকল্পনা করে। আগে জয়ের ক্ষেত্রে স্পিনারদের অবদান বেশি ছিল, এখন পেসাররাও সেই দায়িত্ব দারুণভাবে পালন করছে।”
তিনি আরও বলেন, পেসারদের যথাযথ যত্ন নেওয়া প্রয়োজন, যাতে তারা দীর্ঘ সময় ধরে জাতীয় দলকে সাফল্য এনে দিতে পারেন এবং নতুন প্রজন্মের বোলারদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে রোববার। সিরিজ জয়ের পর এখন বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য-অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে ধবলধোলাই করা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে শেখ মেহেদী
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য বাংলাদেশ দলে অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।বিসিবি জানিয়েছে, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বর্তমানে দলের সঙ্গে থাকলেও তিনি পুরোপুরি ম্যাচ ফিট কি না, তা রোববার আরও পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
৮ ঘন্টা আগে
উদ্বোধনী বাঁশি বাজতেই আলোচনায় বিক্ষোভ, নিরাপত্তা বলয়ে বিশ্বকাপ
ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপ-এর বর্ণাঢ্য উদ্বোধন হয়েছে মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকা-তে। আলো, সঙ্গীত, সাংস্কৃতিক পরিবেশনা এবং হাজারো দর্শকের উচ্ছ্বাসে বিশ্বকাপের পর্দা উঠলেও উদ্বোধনী দিনের আনন্দঘন আবহে ছায়া ফেলেছে বিক্ষোভ ও নিরাপত্তা উত্তেজনা।৮২ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মেক্সিকো জাতীয় ফুটবল দল...
১ দিন আগে
বিশ্বকাপ বয়কটের ক্ষোভে দুর্দান্ত বাংলাদেশ, টানা পাঁচ সিরিজে অপরাজিত টাইগাররা
ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে অংশ নিতে না পারলেও মাঠের পারফরম্যান্সে সেই হতাশার জবাব দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপ বয়কটের পর থেকে তিন ফরম্যাটে টানা পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজে অপরাজিত থেকে নতুন এক আত্মবিশ্বাসী ও আগ্রাসী বাংলাদেশের পরিচয় দিচ্ছেন মিরাজ-শান্তরা। পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে...
১ দিন আগে
৪০ বছরের অপেক্ষার অবসান, অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজ হারাল বাংলাদেশ
চার দশকের অপেক্ষা শেষে ইতিহাস গড়ল বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটি অন্যতম স্মরণীয় অর্জন। বিশ্ব ক্রিকেটের অন্যতম...
২ দিন আগে
