অস্ট্রেলিয়া সফর দুঃস্বপ্নে শেষ লিটন দাসের
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রথমবার কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন লিটন দাস। তবে দেশটির মাটিতে বাংলাদেশের স্মরণীয় টেস্ট সিরিজে ব্যাট হাতে ব্যর্থতার বৃত্তেই আটকে থাকলেন এই ডানহাতি ব্যাটার। দুই টেস্টের তিন ইনিংসে ২৭ বল মোকাবিলা করেও রানের খাতা খুলতে পারেননি তিনি।
অস্ট্রেলিয়া সফরে হ্যাটট্রিক ডাক নিয়ে অধ্যায় শেষ হচ্ছে লিটনের। তিনবারই তার উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক।
ডারউইনে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ইতিহাস গড়ে ৯ উইকেটে জয় পায়। ওই ম্যাচে বাংলাদেশের একমাত্র ইনিংসে ছয় নম্বরে ব্যাট করতে নেমে ১২ বল মোকাবিলা করেন লিটন। তবে স্টার্কের বলে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন তিনি।
পায়ের চোটের কারণে অস্ট্রেলিয়া সফরের প্রাথমিক স্কোয়াডে ছিলেন না লিটন। পরে দ্রুত পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে তাকে দলে যুক্ত করে বাংলাদেশ। কিন্তু মাঠে ফিরে নিজের সামর্থ্যের ছাপ রাখতে পারেননি তিনি।
ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসেও বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে ৫ বল মোকাবিলা করে স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে শূন্য রানে ফেরেন লিটন। ওই ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে ১৪৬ রানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর জন্য বাংলাদেশের ব্যাটারদের বড় অবদান প্রয়োজন ছিল। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে আবারও ব্যর্থ হন লিটন। এবার ১০ বল মোকাবিলা করেও রান করতে পারেননি তিনি। স্টার্কের বলে তৃতীয় স্লিপে ব্যু ওয়েবস্টারের ক্যাচ হয়ে মাঠ ছাড়েন এই ব্যাটার।
অস্ট্রেলিয়া সফরের আগে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে দারুণ ফর্মে ছিলেন লিটন। সিলেট টেস্টের দুই ইনিংসে করেছিলেন ১২৬ ও ৫৯ রান। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দ্বিপাক্ষিক সফরটি তার জন্য হয়ে থাকল সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা।
টেস্ট ক্রিকেটে টানা তিন ইনিংসে ডাক খাওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। ক্রিকেটবিশ্বে বব হল্যান্ড, অজিত আগারকার ও মোহাম্মদ আসিফ টানা পাঁচ ইনিংসে ডাকের শিকার হয়েছেন। চার ইনিংসে করে ডাক রয়েছে ৩০ জন ব্যাটারের। বাংলাদেশের পেসার খালেদ আহমেদও এই তালিকায় রয়েছেন।
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহী ব্রাজিল
ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৬ অক্টোবর ম্যাচটি আয়োজনের বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বেশ কিছু শর্ত দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন।প্রস্তাব অনুযায়ী, কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর ব্রাজিল দলকে ঢাকা নিয়ে আসার বিমান খরচ বাংলাদেশকে বহন করতে হবে। শুধু
১১ ঘন্টা আগে
ম্যাকাই টেস্টে ইনিংস হার এড়ানো কঠিন বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে ইনিংস হার এড়ানো কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩১ রানের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৮২ রানে ৮ উইকেট হারিয়ে শেষ সেশনের বিরতিতে গেছে সফরকারীরা। মুশফিকুর রহিম ২৯ ও তাসকিন আহমেদ ৮ রানে অপরাজিত আছেন।দ্বিতীয় সেশনে মুশফিকুর রহিমের সঙ্গে নাজমুল হোসেন শান্তর ২৭...
১ দিন আগে
ফিফা আসিয়ান কাপে ভারতের জায়গায় খেলবে বাংলাদেশ
বড় সুখবর পেল বাংলাদেশ। শেষ মুহূর্তে পাওয়া সুযোগ আর হাতছাড়া হচ্ছে না। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপে খেলার অনুমোদন পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভারতের জায়গায় টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। বিষয়টি শুক্রবার রাতে ফিফার অনুমোদনের মাধ্যমে নিশ্চিত হয়েছে এবং শনিবার বাফুফের নির্বাহী কমিটির সভায় তা জানানো হয়।ভারতের সরে দাঁড়ানোর পর...
২ দিন আগে
শরিফুলের জোড়া আঘাতে চাপে অস্ট্রেলিয়া, ১৪ রানে পিছিয়ে
মিচেল স্টার্কের বোলিং তোপে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর বল হাতে দারুণ শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়ার তিনটি উইকেট তুলে নিয়েছে টাইগাররা।চা বিরতির আগে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ৫০ রান। স্টিভ স্মিথ ৬ ও ক্যামেরন গ্রিন ১ রানে অপরাজিত আছেন। ফলে বাংলাদেশের চেয়ে এখনো ১৪ রানে পিছিয়ে স্বাগতিকরা।তৃতীয়
২ দিন আগে
