অশ্রুসিক্ত রাজধানী, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হলো খালেদা জিয়ার
অনলাইন ডেস্ক
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে চারটার পর রাজধানীর জিয়া উদ্যানে তাঁর স্বামী প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এর আগে দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজাকে ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় জনসমাগম ঘটে। দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ দলে দলে এসে প্রিয় নেত্রীকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।
মানুষের অশ্রু আর দোয়ায় শোকাবহ পরিবেশে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা জানাজায় উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার জানাজায় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও অংশ নেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি ও রাষ্ট্রদূতেরা বাংলাদেশের এই শীর্ষ রাজনৈতিক নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় যোগ দেন।
দাফন কার্যক্রমে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের কেন্দ্রীয় নেতারা মরদেহ জানাজাস্থলে আনা থেকে শুরু করে দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন এই দাফনে গার্ড অব অনার প্রদানসহ আনুষ্ঠানিকতা পালন করা হয়।
দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, সংসদীয় রাজনীতি ও নারী নেতৃত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর ইন্তেকালে দেশের রাজনৈতিক অঙ্গনে এক যুগান্তকারী অধ্যায়ের অবসান ঘটল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তার পরিবারের কোনো অবদান নেই: রিজভী
আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের একাত্তরের মহান মুক্তিযুদ্ধে কোনো অবদান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।রিজভী দাবি করেন, মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনার...
২০ মিনিট আগে
প্রধানমন্ত্রীর উদ্যোগে পাহাড়ে আবারও ভেঙে পড়া পাহাড়ি স্কুলে ফের বেজে উঠবে ঘণ্টা
টানা ভারী বৃষ্টিতে ভেঙে পড়েছিল বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। এতে বন্ধ হয়ে যায় অর্ধশতাধিক শিশুর পড়াশোনা। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে বিদ্যালয়টি পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ায় আবারও শিক্ষার আলো ফিরতে শুরু করেছে দুর্গম ওই পাহাড়ি জনপদে।আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গহীন পাহাড়ে...
৪৩ মিনিট আগে
রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বৃহস্পতিবার
দলের রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।স্থায়ী...
১ ঘন্টা আগে
‘আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি আমার সহধর্মিণী’: মির্জা ফখরুল
নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক জীবনের নানা সংকট, প্রতিকূলতা ও অনিশ্চয়তার সময়ে স্ত্রীর সাহস, ত্যাগ ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন তিনি।সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে পারিবারিক জীবন এবং রাজনীতিতে স্ত্রীর...
৭ ঘন্টা আগে
