সারাদেশ

অপ্রতিমের বাবাকে ফোন করে শোক জানালেন নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক

৪ দিন আগে


অপ্রতিমের বাবাকে ফোন করে শোক জানালেন নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত


কুমিল্লায় নিহত স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ারকে ফোন করে শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর কোটবাড়ি গন্ধমতী এলাকায় অপ্রতিমদের বাসায় যান এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম। সেখানে তাঁর মোবাইল ফোনে কল করেন নাহিদ ইসলাম।

প্রায় দুই মিনিটের ওই ফোনালাপে অপ্রতিমের পরিবারের প্রতি সমবেদনা জানান নাহিদ ইসলাম। একই সঙ্গে অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমকে সালাম জানাতে তাঁর বাবাকে অনুরোধ করেন।

ফোনে নাহিদ ইসলাম বলেন, ‘আপনাদের জন্য আমরা খুবই শোকাহত। ম্যাডামকে আমার সালাম জানাবেন।’

এ সময় অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ার জানান, তাঁর স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন। কয়েক দিন ধরে তিনি খাবার খেতে পারছেন না এবং স্যালাইন চলছে।

অপ্রতিমের মৃত্যুর ঘটনায় যথাযথ তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার ক্ষেত্রে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, তাঁদের প্রতিনিধিরা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখবেন। যেকোনো প্রয়োজনে সহযোগিতা লাগলে জানাতেও অনুরোধ করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আর কোনো বাবা-মায়ের সঙ্গে যেন এ ধরনের ঘটনা না হয়। এটা খুব মর্মান্তিক একটা বিষয়। ইনশাআল্লাহ আমি একদিন দেখা করব আপনাদের সঙ্গে।’

জবাবে অপ্রতিমের বাবা অভিভাবক হিসেবে ঘটনার সুষ্ঠু বিচার প্রত্যাশা করেন।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) অপ্রতিমের বাবাকে ফোন করে শোক ও সমবেদনা জানিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান এবং বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি অপ্রতিম। পরে তাঁর বাবা সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের পাশে সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের তদন্তে দামি আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে অপ্রতিমকে হত্যার তথ্য উঠে এসেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।


মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল...

৯ ঘন্টা আগে


মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-লুটপাট, ভেঙে দেওয়া হলো ভবন
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-লুটপাট, ভেঙে দেওয়া হলো ভবন

রাজধানীর মিরপুর-১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা কেন্দ্রটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভারী যন্ত্রপাতি দিয়ে ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে।বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মুখোশধারী একটি দল কেন্দ্রে ঢুকে কর্তব্যরত দুই নিরাপত্তাকর্মীকে...

১৩ ঘন্টা আগে


ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪
ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকা থেকে চারজনকে আটক করেছে পুলিশ।দুপুর ১২টার দিকে ধানমন্ডির বাটা শোরুমের সামনে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে মিছিলটি বের করা হয়। মিছিল চলাকালে কয়েকটি ককটেল

১৭ ঘন্টা আগে


আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস
আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস

আগামী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা,...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom