রাজনীতি

অপ্রতীম হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা শফিকুর রহমানের

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


অপ্রতীম হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা শফিকুর রহমানের

ছবি: সংগৃহীত


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতীমের হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা আমাদের সন্তানদের নিরাপত্তা চাই। কিন্তু দুঃখের বিষয়, স্বরাষ্ট্রমন্ত্রী সর্বমন্ত্রীর দায়িত্ব পালন করলেও নিজের মন্ত্রণালয়ের খোঁজ রাখতে পারেন না।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বগুড়ার মাটিডালি বিমান মোড়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার ১৩ বছর বয়সী সন্তান নিখোঁজের দুই দিন পর মৃত অবস্থায় উদ্ধার হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশের মানুষের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

নিয়োগ পরীক্ষায় বৈষম্যের অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, নতুন সংবিধানে লিখিত পরীক্ষার তুলনায় মৌখিক পরীক্ষার নম্বর দ্বিগুণ করা হচ্ছে দলীয় ক্যাডার ও সন্ত্রাসীদের নিয়োগ দেওয়ার জন্য। তিনি দাবি করেন, ২০২৪ সালের আন্দোলনে তরুণরা চাকরির অধিকারের জন্য জীবন দিয়েছেন এবং বৈষম্য দূর করতে প্রয়োজনে আবারও জীবন দিতে প্রস্তুত।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার এক কোটি মানুষের কর্মসংস্থানের কথা বললেও বাস্তবে এক কোটি মানুষের হাতে চাঁদাবাজির সুযোগ তুলে দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, সারের দাম বেড়েছে এবং বিদ্যুৎ ও গ্যাস সংকট তীব্র হয়েছে। বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।

গণভোটের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছিল। তাদের অভিযোগ, জুলাইয়ের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার গঠিত হলেও জুলাই সনদ বাস্তবায়ন করা হয়নি।

তিনি বলেন, সরকার জুলাই আন্দোলনের সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করলে এবং ৮ দফা দাবি না মানলে তারা এক দফার আন্দোলনে যাবেন। তবে ৮ দফা দাবি মেনে নেওয়া হলে এক দফার প্রয়োজন হবে না বলেও উল্লেখ করেন তিনি।

লংমার্চের কর্মসূচি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এবারের লংমার্চ ঢাকা থেকে রংপুরের দিকে হয়েছে। আগামী কর্মসূচি পঞ্চগড় থেকে ঢাকার দিকে হবে। কোনো হুমকি-ধমকি বা চাপকে তারা গুরুত্ব দেন না উল্লেখ করে তিনি বলেন, জনগণের অধিকার আদায় না করে তারা ঘরে ফিরবেন না।


নতুন স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম চলবে: নাহিদ ইসলাম
নতুন স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম চলবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের সামনে এক কঠিন লড়াই। আমরা এক স্বৈরাচারকে হটিয়েছি, বাংলাদেশে নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে। সেই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখতে চাই।’শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ৮ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় টাঙ্গাইলের নগর জলফৈ...

২ ঘন্টা আগে


‘যেকোনো সময় ৮ দফা এক দফায় রূপ নিতে পারে’: শফিকুর রহমান
‘যেকোনো সময় ৮ দফা এক দফায় রূপ নিতে পারে’: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের স্বার্থে ঘোষিত ১১ দলীয় ঐক্যের আট দফা দাবি যেকোনো সময় এক দফার আন্দোলনে রূপ নিতে পারে। এ বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার ঢাকা থেকে রংপুর অভিমুখী ১১ দলীয় জোটের লংমার্চ চলাকালে বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড়ে বিকেল ৪টায় আয়োজিত...

২ ঘন্টা আগে


‘গণরায় উপেক্ষা করে কোনো সরকার ক্ষমতায় টিকতে পারবে না’: মামুনুল হক
‘গণরায় উপেক্ষা করে কোনো সরকার ক্ষমতায় টিকতে পারবে না’: মামুনুল হক

জনগণের গণরায় উপেক্ষা করে কোনো সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন আমিরে মজলিস আল্লামা মামুনুল হক।গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা–রংপুর লংমার্চের যাত্রাপথে শনিবার সিরাজগঞ্জের হাটিকুমরুলে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।মামুনুল হক বলেন, ‘বাংলাদেশের ৭০ ভাগ মানুষের গণভোটের রায় নিয়ে ছিনিমিনি খেলা

৩ ঘন্টা আগে


‘৮ দফা না মানলে ১ দফার আন্দোলন হবে’: শফিকুর রহমান
‘৮ দফা না মানলে ১ দফার আন্দোলন হবে’: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের আন্দোলন কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়; এটি দেশের ১৮ কোটি মানুষের অধিকার রক্ষার আন্দোলন। সরকার ঘোষিত আট দফা দাবি বাস্তবায়ন করলে তারা তা মেনে নেবেন। তবে দাবি না মানলে আট দফার আন্দোলন অনতিবিলম্বে এক দফার আন্দোলনে রূপ নেবে বলে

৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom