খেলাধুলা
ফিফা বিশ্বকাপ ২০২৬

অনিশ্চয়তা কাটিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান ফুটবল দল, নজর এখন বিশ্বকাপে

অনলাইন ডেস্ক

১০ ঘন্টা আগে


অনিশ্চয়তা কাটিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান ফুটবল দল, নজর এখন বিশ্বকাপে

দীর্ঘ অনিশ্চয়তা ও কূটনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরানের জাতীয় ফুটবল দল। রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তি হওয়ার দিনই লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দলটির বহনকারী বিমান।

দুই দেশের রাজনৈতিক সম্পর্কের জটিলতার কারণে বিশ্বকাপের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হলেও ইরান দল তাদের বেস ক্যাম্প স্থাপন করেছে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিজুয়ানায়। যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রার আগে সেখানে বসবাসরত ইরানি প্রবাসীরা দলটিকে বিদায়ী সংবর্ধনা জানান।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল (বাংলাদেশ সময় সকাল ৭টা) নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইরান। ম্যাচটি অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলসের স্টেডিয়ামে।

রাজনৈতিক বিতর্ক, ভিসা জটিলতা এবং ইরানি সমর্থকদের কিছু টিকিট বাতিলের ঘটনা ঘিরে যুক্তরাষ্ট্রের সমালোচনা হলেও মাঠের বাইরের সব আলোচনা সরিয়ে ফুটবলে মনোযোগ দিতে চায় ‘টিম মেলি’।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ইরানের প্রধান কোচ আমির ঘালেনোই বলেন, তিনি গর্বের সঙ্গে ইরানের প্রতিনিধিত্ব করছেন এবং আশা করেন ফুটবল বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে।

লস অ্যাঞ্জেলসে বিশ্বের অন্যতম বৃহৎ ইরানি প্রবাসী সম্প্রদায়ের বসবাস। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রথম ম্যাচ উপলক্ষে স্টেডিয়ামের বাইরে বিক্ষোভেরও পরিকল্পনা রয়েছে। তবে এসব বিষয়ে মন্তব্য করতে গিয়ে কোচ স্পষ্ট করেন, তাদের লক্ষ্য শুধুই ফুটবল।

তিনি বলেন, “আমরা এখানে ফুটবল খেলতে এসেছি। ইরানের ভেতরে কিংবা বাইরে-সব ইরানির প্রতিনিধিত্ব করতেই আমরা এসেছি। আমরা রাজনীতিবিদ নই; আমরা আমাদের দেশ ও জনগণের কথা ভাবি।”

একই বার্তা দিয়েছেন দলের অধিনায়ক মেহদি তারেমি। তিনি বলেন, “দেশের ভেতরে ও বাইরে থাকা সব ইরানিকেই আমরা সম্মান করি। ফুটবল মানুষকে একত্রিত করতে পারে। আমরা বিশ্বকাপে এসেছি ইরানিদের আনন্দ দিতে এবং জাতির ঐক্যের বার্তা তুলে ধরতে।”

রাজনৈতিক উত্তেজনার আবহে বিশ্বকাপে অংশ নিতে এলেও ইরান দলের লক্ষ্য স্পষ্ট-মাঠের পারফরম্যান্স দিয়ে সমর্থকদের আনন্দ দেওয়া এবং ফুটবলের মাধ্যমে জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠা।


মেসিকে আর ট্রফি জিততে দেখতে চান না ইংলিশ ডিফেন্ডার বার্ন
মেসিকে আর ট্রফি জিততে দেখতে চান না ইংলিশ ডিফেন্ডার বার্ন

২০২৬ বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার ক্যারিয়ারের ষষ্ঠ ও সম্ভবত শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে এটি। তাই তাকে ঘিরে সমর্থকদের প্রত্যাশাও আকাশচুম্বী। তবে সবাই যে মেসির আরেকটি বিশ্বকাপ জয়ের পক্ষে, তা নয়।ড্যান বার্ন স্পষ্টভাবেই জানিয়েছেন, তিনি চান না মেসি আবারও বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরুন।সম্প্রতি এক সাক্ষাৎকারে...

৭ ঘন্টা আগে


গাড়ি জিতেই মায়ের কথা মনে পড়ল হৃদয়ের, আবেগঘন পোস্টে ভাইরাল টাইগার ব্যাটার
গাড়ি জিতেই মায়ের কথা মনে পড়ল হৃদয়ের, আবেগঘন পোস্টে ভাইরাল টাইগার ব্যাটার

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ‘মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার’ নির্বাচিত হয়ে একটি লাল রঙের গাড়ি পেয়েছেন তৌহিদ হৃদয়। তবে পুরস্কার পাওয়ার পর গাড়ির চেয়ে বেশি আলোচনায় এসেছে তার মাকে নিয়ে করা আবেগঘন একটি ফেসবুক পোস্ট।গাড়ির সঙ্গে ছবি প্রকাশ করে হৃদয় লিখেছেন, “মা, তোমার জন্য একটা গাড়ি কেনার নিয়ত...

১৩ ঘন্টা আগে


শরিফুলের ক্যারিয়ারসেরা বোলিংও যথেষ্ট নয়, কনোলির সেঞ্চুরিতে সিরিজে স্বস্তির জয় অস্ট্রেলিয়ার
শরিফুলের ক্যারিয়ারসেরা বোলিংও যথেষ্ট নয়, কনোলির সেঞ্চুরিতে সিরিজে স্বস্তির জয় অস্ট্রেলিয়ার

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোমাঞ্চকর লড়াইয়ের পরও জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম-এর ক্যারিয়ারসেরা ৬ উইকেট শিকারও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি স্বাগতিকদের। তরুণ ওপেনার কুপার কনোলি-র দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল ৩ বল ও ১ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায়। ফলে সিরিজে...

১ দিন আগে


অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে মুখিয়ে বাংলাদেশ, বললেন সৌম্য সরকার
অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে মুখিয়ে বাংলাদেশ, বললেন সৌম্য সরকার

ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করলেও টাইগারদের লক্ষ্য এখন পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করে ৩-০ ব্যবধানে সিরিজ শেষ করা। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের ওপেনার সৌম্য সরকার।শনিবার সংবাদ সম্মেলনে সৌম্য বলেন, অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে পারলে সেটি বাংলাদেশের জন্য আরও...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom