সারাদেশ

অবসরপ্রাপ্ত শিক্ষক দীনেশ চন্দ্র পালের পরলোকগমন

লক্ষ্মীপুর প্রতিনিধি

১১ মাস আগে


অবসরপ্রাপ্ত শিক্ষক দীনেশ চন্দ্র পালের পরলোকগমন

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মাছিমপুর এ. এল. এম. উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহ-প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র পাল আর নেই। গত ৩১ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার দিবাগত রাতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, স্ট্রোকসহ নানা জটিল রোগে ভুগছিলেন। ইতোমধ্যে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মৃতের পরিবার জানায়, দীনেশ চন্দ্র পাল এক পুত্র, দুই কন্যা, জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, প্রতিষ্ঠিত ছাত্র–ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।

শিক্ষকতা পেশায় দায়িত্বশীলতা, নৈতিক মূল্যবোধ ও মানবিকতার জন্য তিনি এলাকায় ছিলেন অত্যন্ত সমাদৃত। তাঁর জন্ম লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া গ্রামে।

স্বর্গীয় দীনেশ চন্দ্র পালের আত্মার চিরশান্তি কামনায় আগামী ২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, তাঁর নিজ বাড়িতে প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। এতে শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজন ও প্রাক্তন ছাত্র–ছাত্রীদের অংশগ্রহণের জন্য পরিবার থেকে অনুরোধ জানানো হয়েছে।


গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক
গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক

রাজধানীর গাবতলীতে বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপারের সময় দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর

৬ ঘন্টা আগে


কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ
কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর...

৩ দিন আগে


৫০-৬০ লাখ টাকার গাছ উধাও  অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা
৫০-৬০ লাখ টাকার গাছ উধাও অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা

ভোলার লালমোহন উপজেলায় সড়ক প্রশস্তকরণের কাজকে কেন্দ্র করে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি ও রায়চাঁদ উদয়চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জসিম উদ্দিন এবং তাঁর সহযোগী মাসুম বিল্লাহর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, কাটা এসব গাছের আনুমানিক বাজারমূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কার্তারহাট থেকে...

১০ দিন আগে


সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় অর্ণব
সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় অর্ণব

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তি বাড়িয়ে অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় ঝড়টির বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ২১৩ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার (২৮ অক্টোবর) ভোরের মধ্যে এটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে। মঙ্গলবার দুপুরে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের ফেসবুকে...

১৫ দিন আগে

Dr.Mahfuzul Alom