খেলাধুলা

অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী জার্মান ডিফেন্ডার জেরোমে বোয়াটেং

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী জার্মান ডিফেন্ডার জেরোমে বোয়াটেং

পেশাদার ফুটবলকে বিদায় জানালেন জার্মানির বিশ্বকাপজয়ী ডিফেন্ডার জেরোমে বোয়াটেং। ৩৭ বছর বয়সী এই ফুটবলার গতকাল তার অবসরের ঘোষণা দিয়েছেন। জাতীয় দল থেকে আগেই অবসর নেওয়া বোয়াটেং সর্বশেষ অস্ট্রিয়ান ক্লাব লাস্ক লিন্সে খেলছিলেন, যেখানে তার চুক্তি ছিল ২০২৬ সাল পর্যন্ত। তবে গত ১৯ আগস্ট পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তিটি বাতিল করা হয়। এর এক মাস পরই তিনি ১৮ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন।

বোয়াটেং তার দীর্ঘ ফুটবল জীবনে মোট সাতটি ক্লাবে খেলেছেন। তবে বায়ার্ন মিউনিখের হয়েই তিনি সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন। ২০১১ সালে ম্যানচেস্টার সিটি থেকে বায়ার্নে যোগ দিয়ে তিনি ১০ বছর খেলেন। এ সময়ে তিনি ৯টি বুন্দেসলিগা, দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি ক্লাব বিশ্বকাপসহ মোট ২২টি শিরোপা জেতেন।

জার্মানির জাতীয় দলের হয়ে ৭৬টি ম্যাচ খেলেছেন বোয়াটেং। ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ জয়ী দলের তিনি ছিলেন এক অবিচ্ছেদ্য অংশ। এছাড়াও ২০১০ সালের বিশ্বকাপেও জার্মান দলের হয়ে খেলেন, যেখানে তার দল তৃতীয় স্থান অধিকার করে। ২০২১ সালে বায়ার্ন ছাড়ার পর তিনি দুই মৌসুম ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁতে কাটান, এরপর ইতালির সালেরনিতানা হয়ে গত বছর লাস্কে যোগ দেন।

অবসর প্রসঙ্গে বোয়াটেং বলেন, “আমি দীর্ঘ সময় ধরে খেলেছি। বড় বড় ক্লাবের হয়ে খেলেছি, আমার দেশের প্রতিনিধিত্ব করেছি। এই যাত্রায় আমি অনেক কিছু শিখেছি, জিতেছি, হেরেছি। সব মিলিয়ে আমি সমৃদ্ধ হয়েছি। ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে, তবে এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। যে সব দল, সমর্থক এবং মানুষ আমাকে সমর্থন দিয়েছেন, সর্বোপরি আমার পরিবার ও সন্তানদের প্রতি আমি কৃতজ্ঞ।”


মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে
মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে

অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। এই ম্যাচে মাঠে নেমেই অনন্য এক কীর্তি গড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা বাংলাদেশের প্রথম ১০০ বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে খেলার রেকর্ডেও সাকিব আল...

১২ ঘন্টা আগে


২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম দিনেই দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করেছে টাইগাররা। এরপর ব্যাট হাতেও দৃঢ়তা দেখিয়ে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ছিলেন দিনের সবচেয়ে বড় নায়ক। অস্ট্রেলিয়ার...

১৯ ঘন্টা আগে


আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন

আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই

২ দিন আগে


সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom