খেলাধুলা
ফিফা বিশ্বকাপ ২০২৬

অভিশাপ নয়, মেসিকে ভালোবাসেন ঘানার সেই তান্ত্রিক

স্পোর্টস ডেস্ক

১ দিন আগে


অভিশাপ নয়, মেসিকে ভালোবাসেন ঘানার সেই তান্ত্রিক

ছবি: সংগৃহীত


চলতি বিশ্বকাপে ঘানার বিদায় ঘটলেও আলোচনায় রয়েছেন দেশটির আলোচিত তান্ত্রিক কুয়াকু বনসাম। টুর্নামেন্টজুড়ে বিভিন্ন ভবিষ্যদ্বাণীর কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত এই ব্যক্তি এবার আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে তার নামে ছড়িয়ে পড়া একটি দাবিকে ‘সম্পূর্ণ ভুয়া’ বলে দাবি করেছেন।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচের আগে কুয়াকু বনসাম দাবি করেছিলেন, ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনকে তিনি জাদুর মাধ্যমে গোল করা থেকে বিরত রাখবেন। পরে সেই ম্যাচে কেইন গোল করতে না পারায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। যদিও এ ঘটনার সঙ্গে তার দাবির কোনো বাস্তব বা বৈজ্ঞানিক সম্পর্কের প্রমাণ পাওয়া যায়নি।

নকআউট পর্বে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় কুয়াকু বনসাম ভবিষ্যদ্বাণী করেছেন যে কেপ ভার্দের কাছে হেরে আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বিদায় নেবে এবং পর্তুগাল শিরোপা জিতবে। তবে বাস্তবে সেই পূর্বাভাসের কোনোটিই সত্য হয়নি। আর্জেন্টিনা জয় পেয়ে পরবর্তী পর্বে ওঠে, আর পর্তুগাল স্পেনের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নেয়।

এরপর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কুয়াকু বনসাম দাবি করেন, মেসিকে নিয়ে তার নামে প্রচারিত বক্তব্যটি ভুয়া।

পোস্টে তিনি লেখেন, “আমাকে নিয়ে একটি ভুয়া খবর ছড়ানো হচ্ছে যে, আমি নাকি ভবিষ্যদ্বাণী করেছি মেসি গোল করতে পারবে না। এটি সম্পূর্ণ মিথ্যা। আমার আত্মাধ্যিক শক্তি মেসির সঙ্গে থাকুক।”

তিনি আরও দাবি করেন, আর্জেন্টিনার পরাজয় নিয়ে তিনি কখনো কোনো মন্তব্য করেননি। বরং নিজেকে মেসি ও আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে উল্লেখ করে বলেন, “আমি মেসি ও আর্জেন্টিনার সমর্থক। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা হারবে—এমন কোনো মন্তব্য আমি করিনি। মেসিকে আমি ভাইয়ের মতো ভালোবাসি।”

বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের মতো বড় আসরে বিভিন্ন ভবিষ্যদ্বাণী, গুজব ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তাই এ ধরনের দাবি যাচাই-বাছাই ছাড়া গ্রহণ না করার পরামর্শ দিয়েছেন তারা।


‘আমরাই ভালো খেলেছি, ন্যায়বিচার পাইনি’—রেফারিং নিয়ে ক্ষোভ মিশর কোচের
‘আমরাই ভালো খেলেছি, ন্যায়বিচার পাইনি’—রেফারিং নিয়ে ক্ষোভ মিশর কোচের

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে প্রায় বিদায়ের মুখে ঠেলে দিয়েও শেষ পর্যন্ত হতাশা নিয়েই বিশ্বকাপ শেষ করতে হয়েছে মিশরকে। শেষ ষোলোর ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ ১৩ মিনিটে টানা তিন গোল হজম করে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আফ্রিকার প্রতিনিধিরা।ম্যাচ শেষে রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মিশরের প্রধান কোচ...

১১ ঘন্টা আগে


আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের রেফারিং নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ মিশরের
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের রেফারিং নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ মিশরের

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে নাটকীয়ভাবে ৩-২ গোলে হারের পর ম্যাচ পরিচালনা নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। সংস্থাটি ফিফার কাছে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তার সহকারী কর্মকর্তাদের পারফরম্যান্স তদন্তের পাশাপাশি তাদের টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে।আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ইএফএর সভাপতি হানি...

১২ ঘন্টা আগে


আফগান ক্রিকেটের পথিকৃৎ পেসার শাপুর জাদরানের মৃত্যু
আফগান ক্রিকেটের পথিকৃৎ পেসার শাপুর জাদরানের মৃত্যু

আফগানিস্তান ক্রিকেটের শুরুর দিনের অন্যতম মুখ এবং সাবেক বাঁহাতি পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন বিরল রক্তজনিত রোগে ভোগার পর মঙ্গলবার (৭ জুলাই) ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। ৩৯তম জন্মদিনের ঠিক একদিন আগে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আফগান ক্রিকেটে।পরিবার...

১ দিন আগে


আর্জেন্টিনা-মিশর লড়াই: জয়ের সম্ভাবনায় এগিয়ে মেসির দল, বলছে অপ্টার সুপার কম্পিউটার
আর্জেন্টিনা-মিশর লড়াই: জয়ের সম্ভাবনায় এগিয়ে মেসির দল, বলছে অপ্টার সুপার কম্পিউটার

২০২৬ ফিফা বিশ্বকাপের তৃতীয় রাউন্ডের অন্যতম আকর্ষণীয় ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং প্রথমবারের মতো শেষ ষোলো পেরিয়ে আসা মিশর। ম্যাচটি ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে থাকলেও পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণে এগিয়ে রাখা হয়েছে আর্জেন্টিনাকেই।বিশ্ব ফুটবলের অন্যতম নির্ভরযোগ্য পরিসংখ্যান সংস্থা অপ্টা তাদের সুপার কম্পিউটারের মাধ্যমে ম্যাচটির সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom