জাতীয়

​স্থানীয় সরকার নির্বাচনে বড় কর্মযজ্ঞ: ১০ মাসে শেষ করার লক্ষ্য ইসির

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ মাস আগে


​স্থানীয় সরকার নির্বাচনে বড় কর্মযজ্ঞ: ১০ মাসে শেষ করার লক্ষ্য ইসির

ছবি: সংগৃহীত


আগামী ১০ থেকে ১২ মাসের মধ্যে স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন সম্পন্ন করার একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই পরিকল্পনার অংশ হিসেবে আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরপর পর্যায়ক্রমে পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।


​মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইসি প্রাথমিক রোডম্যাপ বা পথরেখা তৈরি করেছে। এই মাসের শেষ দিকে বিস্তারিত রোডম্যাপ চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে।
​স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার লক্ষ্যে মন্ত্রণালয় ও ইসি সমন্বিতভাবে কাজ করছে। তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় সরকারের প্রায় সব স্তরে এখন নির্বাচিত প্রতিনিধি না থাকায় ধাপে ধাপে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সীমানা নির্ধারণ, আইন ও বিধিমালা সংশোধন এবং সরকারের সাথে প্রয়োজনীয় সমন্বয়ের ওপর চূড়ান্ত সময়সূচি নির্ভর করবে।
​নির্বাচন কমিশনের প্রস্তুতি:
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি রয়েছে। এরই মধ্যে নির্বাচনী আচরণবিধির খসড়া কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমের মতামত নেওয়ার পর এটি চূড়ান্ত করা হবে। এছাড়া বাজেট ও অন্যান্য প্রশাসনিক বিষয়গুলোও প্রক্রিয়াধীন।
​অপর নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণসহ প্রশাসনিক জটিলতা নিরসনে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
​আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা চ্যালেঞ্জ:
স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় প্রতিদ্বন্দ্বিতা প্রবল থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইসি। অতীতে এসব নির্বাচনে সংঘাত-সহিংসতার নজির থাকায় এবার ধাপে ধাপে ভোট নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি ধাপের অভিজ্ঞতা মূল্যায়ন করে পরবর্তী ধাপের নিরাপত্তা পরিকল্পনা সাজানো হবে। প্রাথমিকভাবে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের মোতায়েন করে নির্বাচন পরিচালনার পরিকল্পনা রয়েছে।
​উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী, কোনো পরিষদের মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তথ্যমতে, বরিশাল বিভাগের ২০৪টি ইউনিয়ন পরিষদের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। সরকারের পক্ষ থেকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেও স্থানীয় সরকার নির্বাচনের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।


বিএনপি শুধু বহুদলীয় নয়, সংসদীয় গণতন্ত্রও ফিরিয়ে এনেছে: প্রধানমন্ত্রী
বিএনপি শুধু বহুদলীয় নয়, সংসদীয় গণতন্ত্রও ফিরিয়ে এনেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। গণতন্ত্রের প্রতি বিএনপি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন সম্ভব।সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ...

২০ মিনিট আগে


বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।কেন্দ্রীয় বিএনপির সহায়তায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে সকাল থেকেই চিকিৎসাসেবা নিতে...

৪১ মিনিট আগে


বিদ্যুৎ ঘাটতিতে নাকাল দেশ, রাজধানীতেও দিনে ৩-৬ বার লোডশেডিং
বিদ্যুৎ ঘাটতিতে নাকাল দেশ, রাজধানীতেও দিনে ৩-৬ বার লোডশেডিং

গ্যাস, কয়লা ও জ্বালানি তেলের একযোগে সংকটের সঙ্গে যুক্ত হয়েছে দেশের কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ থাকা। এতে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় তৈরি হয়েছে তীব্র সংকট। রবিবার গভীর রাতে লোডশেডিং সর্বোচ্চ ৩ হাজার ৫৯৫ মেগাওয়াটে পৌঁছায়। পরদিন সোমবার দুপুরেও বিদ্যুতের চাহিদার প্রায় ১৮ শতাংশ সরবরাহ করা সম্ভব হয়নি।এক মাসের...

৬ ঘন্টা আগে


বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস গণতন্ত্রকামী জনগণ: তারেক রহমান
বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস গণতন্ত্রকামী জনগণ: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিশ্বাস করে, দেশের গণতন্ত্রকামী জনগণই দলের সব রাজনৈতিক ক্ষমতার উৎস বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপির অপর নাম একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রাম।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) দেওয়া এক বাণীতে তিনি এসব...

৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom