খেলাধুলা
ফিফা বিশ্বকাপ ২০২৬

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের রেফারিং নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ মিশরের

স্পোর্টস ডেস্ক

১২ ঘন্টা আগে


আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের রেফারিং নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ মিশরের

ছবি: সংগৃহীত


বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে নাটকীয়ভাবে ৩-২ গোলে হারের পর ম্যাচ পরিচালনা নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। সংস্থাটি ফিফার কাছে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তার সহকারী কর্মকর্তাদের পারফরম্যান্স তদন্তের পাশাপাশি তাদের টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ইএফএর সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে পাঠানো অভিযোগে ম্যাচের কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিক তদন্তের আহ্বান জানিয়েছেন। তার দাবি, রেফারিংয়ের একাধিক বিতর্কিত সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে সরাসরি প্রভাব ফেলেছে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিশরের প্রধান কোচ হোসাম হাসানও রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, ভিএআর ব্যবহারে অসঙ্গতি ছিল এবং ম্যাচ পরিচালনায় মিশর ন্যায্য বিচার পায়নি। তবে ম্যাচের ফল "আগেই ঠিক করা ছিল" বা রেফারির ওপর চাপ ছিল—এমন অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের অভিযোগ মূলত দুটি সিদ্ধান্তকে কেন্দ্র করে। প্রথমত, ভিএআর পর্যালোচনার পর আগের একটি ফাউলের কারণে মিশরের একটি গোল বাতিল করা হয়। দ্বিতীয়ত, আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে সম্ভাব্য ফাউলের অভিযোগ থাকলেও সেই ঘটনাটি ভিএআরে পর্যালোচনা করা হয়নি বলে ইএফএর দাবি।

রেফারিং বিতর্ক বিশ্বকাপের নকআউট পর্বে নতুন নয়। তবে আনুষ্ঠানিক অভিযোগের মাধ্যমে মিশর বিষয়টিকে ফিফার বিবেচনার জন্য উত্থাপন করায় ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে। এখন ফিফা অভিযোগটি গ্রহণ করে কোনো তদন্ত শুরু করবে কি না, কিংবা রেফারিং নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেবে কি না, সেটিই দেখার বিষয়।

প্রতিবেদন লেখা পর্যন্ত ফিফা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা সিদ্ধান্ত জানায়নি।


‘আমরাই ভালো খেলেছি, ন্যায়বিচার পাইনি’—রেফারিং নিয়ে ক্ষোভ মিশর কোচের
‘আমরাই ভালো খেলেছি, ন্যায়বিচার পাইনি’—রেফারিং নিয়ে ক্ষোভ মিশর কোচের

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে প্রায় বিদায়ের মুখে ঠেলে দিয়েও শেষ পর্যন্ত হতাশা নিয়েই বিশ্বকাপ শেষ করতে হয়েছে মিশরকে। শেষ ষোলোর ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ ১৩ মিনিটে টানা তিন গোল হজম করে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আফ্রিকার প্রতিনিধিরা।ম্যাচ শেষে রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মিশরের প্রধান কোচ...

১১ ঘন্টা আগে


অভিশাপ নয়, মেসিকে ভালোবাসেন ঘানার সেই তান্ত্রিক
অভিশাপ নয়, মেসিকে ভালোবাসেন ঘানার সেই তান্ত্রিক

চলতি বিশ্বকাপে ঘানার বিদায় ঘটলেও আলোচনায় রয়েছেন দেশটির আলোচিত তান্ত্রিক কুয়াকু বনসাম। টুর্নামেন্টজুড়ে বিভিন্ন ভবিষ্যদ্বাণীর কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত এই ব্যক্তি এবার আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে তার নামে ছড়িয়ে পড়া একটি দাবিকে ‘সম্পূর্ণ ভুয়া’ বলে দাবি করেছেন।বিশ্বকাপের গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচের আগে কুয়াকু বনসাম দাবি করেছিলেন, ইংলিশ...

১ দিন আগে


আফগান ক্রিকেটের পথিকৃৎ পেসার শাপুর জাদরানের মৃত্যু
আফগান ক্রিকেটের পথিকৃৎ পেসার শাপুর জাদরানের মৃত্যু

আফগানিস্তান ক্রিকেটের শুরুর দিনের অন্যতম মুখ এবং সাবেক বাঁহাতি পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন বিরল রক্তজনিত রোগে ভোগার পর মঙ্গলবার (৭ জুলাই) ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। ৩৯তম জন্মদিনের ঠিক একদিন আগে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আফগান ক্রিকেটে।পরিবার...

১ দিন আগে


আর্জেন্টিনা-মিশর লড়াই: জয়ের সম্ভাবনায় এগিয়ে মেসির দল, বলছে অপ্টার সুপার কম্পিউটার
আর্জেন্টিনা-মিশর লড়াই: জয়ের সম্ভাবনায় এগিয়ে মেসির দল, বলছে অপ্টার সুপার কম্পিউটার

২০২৬ ফিফা বিশ্বকাপের তৃতীয় রাউন্ডের অন্যতম আকর্ষণীয় ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং প্রথমবারের মতো শেষ ষোলো পেরিয়ে আসা মিশর। ম্যাচটি ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে থাকলেও পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণে এগিয়ে রাখা হয়েছে আর্জেন্টিনাকেই।বিশ্ব ফুটবলের অন্যতম নির্ভরযোগ্য পরিসংখ্যান সংস্থা অপ্টা তাদের সুপার কম্পিউটারের মাধ্যমে ম্যাচটির সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom