অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিকের পরিকল্পনা, ভালো ফল করলে মিলবে বৃত্তি: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মেয়েদের স্নাতক (অনার্স) পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণ এবং কৃষিপণ্যের অপচয় কমাতে আধুনিক সংরক্ষণ প্রযুক্তি সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।
সংসদ সদস্য হেলেন জেরিন খানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারের সময় মেয়েদের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছিল। এবার সেই উদ্যোগ আরও সম্প্রসারণ করে অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, ভালো ফল করা শিক্ষার্থীদের বৃত্তির আওতায় আনারও পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নারী শিক্ষার পাশাপাশি তাদের অর্থনৈতিক ক্ষমতায়নেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রাথমিক শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও ব্যাগ
মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।
তিনি বলেন, দেশে প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থী রয়েছে। পর্যায়ক্রমে সব শিক্ষার্থীর কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
কৃষিপণ্যের অপচয় রোধে আধুনিক সংরক্ষণ ব্যবস্থা
কৃষি খাত নিয়ে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পেঁয়াজ ও রসুনের অপচয় কমানো, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সংরক্ষণ ব্যবস্থা আধুনিক করতে সরকার একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে।
তিনি জানান, জলবায়ুর প্রভাব মোকাবিলায় অংশীদারিত্বভিত্তিক প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৩ হাজার ৫০০টি এয়ার ফ্লো মেশিন কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।
এছাড়া ‘কৃষক পর্যায়ে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম উন্নয়ন’ প্রকল্পের আওতায় ফরিদপুরসহ বিভিন্ন জেলায় ৯০০টি আধুনিক সংরক্ষণাগার নির্মাণ করা হয়েছে। প্রতিটি সংরক্ষণাগারের ধারণক্ষমতা ১০ থেকে ১২ টন।
প্রধানমন্ত্রী বলেন, এসব প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক সংরক্ষণ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং বাজারজাতকরণ ব্যবস্থাও উন্নত করা হচ্ছে, ফলে পেঁয়াজ ও রসুনের অপচয় উল্লেখযোগ্যভাবে কমছে।
তিনি আরও জানান, ২০২৫–২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় আরও ১৯ হাজার কৃষকের মধ্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী জানান, ‘বায়ুপ্রবাহ পদ্ধতিতে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম উন্নয়ন’ নামে নতুন একটি প্রকল্প প্রণয়নের কাজ চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ফরিদপুরসহ দেশের প্রধান পেঁয়াজ উৎপাদন এলাকায় মোট ৮ হাজার বায়ুপ্রবাহ মেশিন স্থাপন করা হবে।
তার ভাষ্য, এই প্রযুক্তির মাধ্যমে কৃষিপণ্যের অপচয় আরও কমবে এবং কৃষকরা মৌসুম শেষে ন্যায্যমূল্যে তাদের উৎপাদিত পণ্য বিক্রির সুযোগ পাবেন।
স্থানীয় সরকার নির্বাচনে বড় কর্মযজ্ঞ: ১০ মাসে শেষ করার লক্ষ্য ইসির
আগামী ১০ থেকে ১২ মাসের মধ্যে স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন সম্পন্ন করার একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই পরিকল্পনার অংশ হিসেবে আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরপর পর্যায়ক্রমে পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন...
১০ ঘন্টা আগে
‘মাদকের পক্ষে তদবির করলেও ব্যবস্থা’—বিএনপির জিরো টলারেন্স নীতির কথা জানালেন খায়রুল কবির খোকন
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি বলেছেন, মাদক-সংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তিদের পাশাপাশি তাদের পক্ষে তদবিরকারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে নরসিংদী পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের কামারগাঁও শাহী ঈদগাহ মাঠে এলাকাবাসীর...
১ দিন আগে
কাপ্তাই হ্রদে পানি বাড়ায় পাঁচ ইউনিটই চালু, জলবিদ্যুৎ উৎপাদন বেড়ে ১৫০ মেগাওয়াট
টানা কয়েক দিনের ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানির স্তর বৃদ্ধি পাওয়ায় দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দীর্ঘদিন পানির স্বল্পতার কারণে সীমিত সক্ষমতায় পরিচালিত হওয়ার পর মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা থেকে কেন্দ্রটির পাঁচটি উৎপাদন ইউনিটই চালু করা হয়েছে। বর্তমানে কেন্দ্রটি থেকে মোট ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ...
১ দিন আগে
জুলাই শহীদের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, চাকরির আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন ক্যান্সারে আক্রান্ত ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান।মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন...
১ দিন আগে
