অবৈধভাবে টিসিবির পণ্য মজুত: গেন্ডারিয়ায় সেনা অভিযানে আটক ৭
অনলাইন ডেস্ক
রাজধানীর গেন্ডারিয়ার ফরিদাবাদ এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর বিপুল পরিমাণ পণ্য অবৈধভাবে মজুত ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে সেনাবাহিনী।
এই অভিযানে সাত জনকে আটক করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদরঘাট আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল ফরিদাবাদের আলমগঞ্জ মিল ব্যারাকঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় তিনটি গুদাম থেকে টিসিবির ভর্তুকি মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৯,৯৭০ কেজি চাল (৫৪৪ বস্তা), ৪,৭০০ কেজি আটা (৯৪ বস্তা) এবং ২,৩৭৫ কেজি মসুর ডাল (৭১ বস্তা)।
উল্লেখ্য, টিসিবির এসব পণ্য সাধারণত নিম্নআয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে কার্ডের মাধ্যমে বিতরণ করা হয়। তবে কিছু অসাধু ব্যবসায়ী এসব পণ্য অবৈধভাবে মজুত করে তা খোলা বাজারে উচ্চমূল্যে বিক্রির চেষ্টা করে।
সেনাবাহিনী জানিয়েছে, জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং নিম্নআয়ের মানুষের কাছে ভর্তুকির সুবিধা পৌঁছে দিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেপ্তার, ৫৮ মামলা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৬ জন, লালবাগে ৪৯
১ দিন আগে
‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি করলে তার ছোট ভাই শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম।বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে...
২ দিন আগে
যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট
যশোর শহরতলীর ধোপাখোলা এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে। অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়িতে ঢুকে দুটি ফ্ল্যাট থেকে ২৮ ভরি সোনার গহনা ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক আব্দুর কাদের।আব্দুর কাদের জানান, ধোপাখোলা এলাকায় তার দুইতলা একটি বাড়ি রয়েছে। তিনি দোতলায় বসবাস করেন।...
২ দিন আগে
যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে।আটক নারীর নাম শিউলি (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুর থানার নাসিরনগর এলাকার মৃত কামাল মিয়ার
৪ দিন আগে
