আয়কর নিরীক্ষার নামে প্রতারণা: করদাতাদের সতর্ক করল এনবিআর
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
আয়কর নথি নিরীক্ষা (ট্যাক্স অডিট) থেকে অব্যাহতির লোভ দেখিয়ে বা আইনি জটিলতার ভয় দেখিয়ে একটি প্রতারক চক্র করদাতাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে দেশের সব করদাতাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ রোববার সকালে এনবিআরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।
এনবিআর স্পষ্ট জানিয়েছে, কোনো কর্মকর্তা বা কর্মচারী কর নথি নিরীক্ষার বিষয়ে করদাতার সঙ্গে ব্যক্তিগত মুঠোফোন নম্বর বা অননুমোদিত কোনো মাধ্যমে যোগাযোগ করেন না। কোনো ফাইল নিরীক্ষার জন্য নির্বাচিত হলে তা আইনানুযায়ী আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে করদাতাকে জানানো হয়।
প্রতারণা এড়াতে এনবিআরের পক্ষ থেকে করদাতাদের জন্য ৪টি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে:
লিখিত নোটিশ ছাড়া যোগাযোগ নয়: অফিসিয়াল লিখিত নোটিশ ছাড়া এনবিআরের কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবে করদাতার সাথে যোগাযোগ করবেন না।
আর্থিক লেনদেনে সতর্কতা: করসংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি শুধু সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি বিকাশ, রকেট, নগদ বা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ নেওয়ার এখতিয়ার রাখেন না।
তথ্য যাচাই: এ ধরনের কোনো সন্দেহজনক ফোন কল, খুদে বার্তা (SMS) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে অবিলম্বে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে সত্যতা যাচাই করতে হবে।
আইনি ব্যবস্থা গ্রহণ: কোনো প্রতারক চক্র এনবিআরের কর্মকর্তা সেজে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় (পুলিশ) অভিযোগ করতে এবং প্রতারকের ফোন নম্বরটি সংরক্ষণ করতে বলা হয়েছে।
নিরীক্ষায় পড়েছে এক লাখেরও বেশি করদাতা
এনবিআর সূত্রে জানা গেছে, সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে ২০২৩-২৪ করবর্ষের রিটার্ন থেকে এ পর্যন্ত তিন দফায় মোট ১ লাখের বেশি করদাতার আয়কর নথি নিরীক্ষার জন্য বাছাই করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ গত ২৯ জুন ৫ হাজার ১৪ জন করদাতার নথি নির্বাচন করা হয়। এর আগে প্রথম দফায় গত বছরের জুলাইয়ে ১৫ হাজার ৪৯৪টি এবং চলতি বছরের এপ্রিলে দ্বিতীয় দফায় ৭২ হাজার ৩৪১টি রিটার্ন নিরীক্ষার জন্য বাছাই করা হয়েছিল।
আপনার রিটার্ন নিরীক্ষায় পড়েছে কিনা জানবেন যেভাবে:
কোনো করদাতার রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে কি না, তা এনবিআরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জানা যাবে। ওয়েবসাইটে প্রকাশিত এক্সেল শিটের তালিকায় করদাতারা তাঁদের কর শনাক্তকরণ নম্বর (TIN) দিয়ে সহজেই এটি যাচাই করতে পারবেন।
জাতীয় রাজস্ব বোর্ড করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা প্রদানে বদ্ধপরিকর উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো অবস্থাতেই যেন করদাতারা এ ধরনের প্রতারকদের ফাঁদে পা দিয়ে কোনো আর্থিক লেনদেন না করেন।
বাংলাদেশের এলএনজি জাহাজ চলাচলে সমস্যা হবে না: ইরানি রাষ্ট্রদূত
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) বহনকারী জাহাজ চলাচলে কোনো ধরনের সমস্যা হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। একই সঙ্গে মক্কা প্যাক্টের সদস্য দেশগুলোর জাহাজও এ নৌপথ দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে জানিয়েছেন তিনি।বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের...
৬ ঘন্টা আগে
দেড় সপ্তাহে মিল-কারখানায় জ্বালানি সরবরাহ: রিজভী
আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশের মিল-কারখানাগুলোতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।রিজভী বলেন, দেশের বর্তমান জ্বালানি সংকটের পেছনে শুধু
৬ ঘন্টা আগে
জনগণের স্বার্থবিরোধী পদক্ষেপ নেয়নি সরকার: রিজভী
দায়িত্ব নেওয়ার পর থেকে বর্তমান সরকার জনগণের স্বার্থের বিপরীতে কোনো পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় সরকারের পাশাপাশি বিএনপির জনপ্রিয়তাও বেড়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট সড়কের বসুন্ধরা কনভেনশন সেন্টার সংলগ্ন এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ...
৬ ঘন্টা আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ও ভিডিপির সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আনসার ও
১২ ঘন্টা আগে
