আট দফা দাবিতে কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার
অনলাইন ডেস্ক
জুলাই সনদ বাস্তবায়ন, তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন ও চাঁদাবাজি বন্ধসহ আট দফা দাবি আদায়ে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির সর্বশেষ প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, লংমার্চের সময় সড়কের দুই পাশে কোটি মানুষ দাঁড়িয়ে কর্মসূচির প্রতি সমর্থন জানাবেন। এ কর্মসূচির সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
নেতা-কর্মীদের উদ্দেশে জামায়াতের এই নেতা বলেন, লংমার্চকে কেন্দ্র করে কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না। তার দাবি, প্রথম লংমার্চের তুলনায় এবার দেশের মানুষের অংশগ্রহণ কয়েক গুণ বেশি হবে।
লংমার্চের কারণে সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি হতে পারে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন গোলাম পরওয়ার। একই সঙ্গে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।
সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যাওয়ার আহ্বান
সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ১১ দলীয় ঐক্য। জোটটির নেতারা বলেছেন, অতীতে সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে অনেকে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী চরিত্র ধারণ করেছেন। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সরকারকে সেই পথ পরিহার করতে হবে।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয়...
১ দিন আগে
জামায়াতের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক
বৈঠকে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন কাউন্সেলর এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও যোগাযোগবিষয়ক প্রধান আলবার্তো জিওভানেত্তি এবং সিনিয়র রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রেস কর্মকর্তা খালেদ ইকবাল চৌধুরী।জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ এবং জাতীয় সংসদের
২ দিন আগে
দলীয়করণ রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার
প্রশাসনের সর্বস্তরে নিলজ্জ দলীয়করণ অব্যাহত রেখে কখনো ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করার নামই ন্যায়বিচার। জুলাই আন্দোলনে ছাত্র-জনতা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়েছিল। ন্যায়বিচার মানে সমাজের সব স্তরের বৈষম্য দূর করে নাগরিকদের জন্য...
৩ দিন আগে
ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন ও সাদিক কায়েম
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিম উদ্দিন ও আবু সাদিক কায়েমের নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানিয়েছেন।রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার...
৩ দিন আগে
