খেলাধুলা

আর্জেন্টিনাকে নিয়ে বিদ্বেষমূলক প্রচারণায় ক্ষুব্ধ মেসির স্ত্রী

স্পোর্টস ডেস্ক

২ মাস আগে


আর্জেন্টিনাকে নিয়ে বিদ্বেষমূলক প্রচারণায় ক্ষুব্ধ মেসির স্ত্রী

ছবি: সংগৃহীত


বিশ্বকাপে টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করতে পারেনি আর্জেন্টিনা। ফাইনালে স্পেনের কাছে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির আবেগ, সমর্থক এবং খেলোয়াড়দের নিয়ে নানা বিতর্কিত মন্তব্য ও ভুয়া তথ্য ছড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।

সম্প্রতি আর্জেন্টাইন সাংবাদিক কনি আনসালদির একটি আবেগঘন বার্তা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন রোকুজ্জো। সেখানে তিনি আর্জেন্টিনার প্রতি নিজের অবস্থান স্পষ্ট করে দেন।

পোস্টে তিনি লেখেন,
“আর্জেন্টিনা পরিবারের মতো। নিজেদের মধ্যে আমরা একে অপরকে সমালোচনা করতে পারি। কিন্তু বাইরের কেউ যদি আমাদের নিয়ে কিছু বলে, তাহলে আমরা সবাই এক হয়ে তার জবাব দেব।”

বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনাকে ঘিরে ছড়িয়ে পড়া বিদ্বেষমূলক মন্তব্য ও বিভ্রান্তিকর তথ্যের প্রেক্ষাপটেই তার এই প্রতিক্রিয়া এসেছে বলে মনে করছেন ফুটবলভক্তরা।

এর আগে ফাইনালের পর মেসির উদ্দেশে আবেগঘন একটি বার্তাও প্রকাশ করেছিলেন আন্তোনেলা রোকুজ্জো।

সেখানে তিনি লিখেছিলেন,
“তুমি সবসময়ই সেরা থাকবে। শুধু তোমার প্রতিভার জন্য নয়, বরং তুমি কখনো নিজের সত্তা থেকে সরে যাওনি। যাই ঘটুক না কেন, তুমি কখনো হাল ছাড়নি। শেষ মুহূর্ত পর্যন্ত সর্বস্ব দিয়ে লড়াই করেছ। সেই মানসিকতাই তোমাকে অনন্য করে তুলেছে।”

তিনি আরও বলেন, সাফল্য আসে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে—আর মেসি প্রতিদিনই তা নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন।

রোকুজ্জো লেখেন,
“এজন্য তোমাকে ধন্যবাদ। তুমি আমাদের সন্তানদের জন্য সেরা উদাহরণ, আর কোটি মানুষের অনুপ্রেরণা। তোমার প্রতি আমার শ্রদ্ধা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই জীবনে তোমার পাশে থাকতে পেরে আমি গর্বিত। তোমাকে অনেক ভালোবাসি।”

বিশ্বকাপে শিরোপা হাতছাড়া হলেও মেসি ও আর্জেন্টিনা দলকে ঘিরে সমর্থকদের আবেগ এখনো অটুট। সামাজিক যোগাযোগমাধ্যমে রোকুজ্জোর এই বার্তাও ব্যাপক সাড়া ফেলেছে।


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

১ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৪ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৪ দিন আগে


ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ
ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রভাব পড়তে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও। আগামী ২০২৭-৩১ চক্রে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়তে পারে। বিপরীতে কমতে পারে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। তবে ৫০ ওভারের ক্রিকেটের গুরুত্ব ধরে রাখতে ত্রিদেশীয় ও চারজাতি সিরিজের মতো পুরোনো কাঠামো ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা চলছে।আন্তর্জাতিক ক্রিকেট...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom