খেলাধুলা
ফিফা বিশ্বকাপ ২০২৬

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে অনলাইন পিটিশন, স্বাক্ষর ৭৫ লাখ ছাড়ানোর দাবি

স্পোর্টস ডেস্ক

৩ মাস আগে


আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে অনলাইন পিটিশন, স্বাক্ষর ৭৫ লাখ ছাড়ানোর দাবি

ছবি: সংগৃহীত


২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে নতুন বিতর্কে জড়িয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অনলাইনে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে চালু হওয়া একটি পিটিশনে ৭৫ লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

দক্ষিণ চায়না মর্নিং পোস্টের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘ArgentinaOut.com’ নামে একটি ওয়েবসাইটে চালু হওয়া ওই পিটিশনে অভিযোগ করা হয়েছে, ফিফা এবং ম্যাচ পরিচালনাকারী রেফারিরা লিওনেল মেসি ও আর্জেন্টিনার প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন। এতে অন্য দলগুলো সমান প্রতিযোগিতার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

পিটিশনে বলা হয়েছে, “যদি বিজয়ী আগেই নির্ধারিত থাকে, তাহলে অন্য দলগুলো কেন প্রতিযোগিতায় অংশ নেবে? আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করুন এবং সবাইকে সমান সুযোগ দিন।”

প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত পিটিশনে স্বাক্ষরের সংখ্যা ৭৫ লাখ ছাড়িয়েছে।

তবে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এ বিষয়ে ফিফাও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি কিংবা কোনো তদন্তের ঘোষণা দেয়নি। ফলে এটি সমর্থকদের উদ্যোগে পরিচালিত একটি অনলাইন প্রচারণা হিসেবেই বিবেচিত হচ্ছে।

এদিকে মাঠের লড়াইয়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত এই দ্বৈরথের আগে মাঠের বাইরের বিতর্কও নতুন আলোচনার জন্ম দিয়েছে।

তবে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন এসব বিতর্ককে গুরুত্ব দিতে নারাজ। আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “খেলোয়াড় হিসেবে আমরা শুধু একটি শক্তিশালী দলের বিপক্ষে খেলতে নামছি। তারা বুদ্ধিমান, কৌশলী এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে জানে। ক্যারিয়ারে এমন অনেক দলের বিপক্ষেই খেলতে হয়।”

উল্লেখ্য, ইংল্যান্ড-আর্জেন্টিনা প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসে রয়েছে একাধিক স্মরণীয় ও বিতর্কিত অধ্যায়। বিশেষ করে ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল এবং ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ইস্যু দুই দেশের ফুটবল লড়াইকে দীর্ঘদিন ধরেই বাড়তি উত্তেজনা এনে দিয়েছে। এবার সেই ইতিহাসে যুক্ত হয়েছে নতুন একটি বিতর্কও।


রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি

মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...

১ মাস আগে


হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...

১ মাস আগে


শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ

অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...

১ মাস আগে


মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে

স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ

১ মাস আগে

Dr.Mahfuzul Alom