আরব আমিরাতের বিপক্ষে দাপুটে জয়, এশিয়া কাপে ভারতের শুভ সূচনা
অনলাইন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের শুভসূচনা ভারতের
বুধবার (১০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে পরাজিত করে টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করেছে ভারত। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ভারতের বোলারদের দাপটে আরব আমিরাত মাত্র ৫৭ রানেই অলআউট হয়ে যায়। জবাবে ভারত মাত্র ৪ ওভার ৩ বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
প্রথমে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরাত শুরুতেই চাপে পড়ে। ২৯ রানে তারা দুটি উইকেট হারায়। আরব আমিরাতের শারাফু ২২ রান করে জাসপ্রিত বুমরাহর বলে আউট হন এবং অধিনায়ক ওয়াসিমও দ্রুতই সাজঘরে ফেরেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।
ম্যাচের নবম ওভারে কুলদীপ যাদব তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলে আরব আমিরাতের ব্যাটিং লাইনআপ পুরোপুরি ভেঙে পড়ে। শেষ পর্যন্ত তারা মাত্র ৫৭ রানেই গুটিয়ে যায়।
জবাবে, ভারতের দুই ওপেনার দ্রুত রান তুলে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায়। অভিষেক ম্যাচে ওপেনার ১৬ বলে ৩০ রান করে আউট হলেও, শুভমান গিল ৯ বলে ২০ রান করে দলকে জয় এনে দেন। ভারত ৪ ওভার ৩ বলেই তাদের জয়ের লক্ষ্য পূরণ করে।
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
১ ঘন্টা আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
১ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৪ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৫ দিন আগে
