খেলাধুলা

আফগানিস্তান ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর, খেলবে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


আফগানিস্তান ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর, খেলবে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ

আফগানিস্তান ক্রিকেট দল আবার জিম্বাবুয়ে সফরে যাচ্ছে। চলতি বছরের শুরুর দিকে ডিসেম্বরের সফরে তারা জিম্বাবুয়ের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি, সমান সংখ্যক ওয়ানডে এবং ২টি টেস্ট খেলেছিল। সেই সফরের মাত্র ১০ মাসের ব্যবধানে এবার দ্বিতীয়বারের মতো জিম্বাবুয়েতে পা রাখতে চলেছে আফগানিস্তান।

আসন্ন এই সফরে একটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অন্তর্ভুক্ত রয়েছে। জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) বুধবার (১ অক্টোবর) এক বিবৃতি প্রকাশ করে সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

এই টেস্ট ম্যাচটি হবে ২০১৮ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তানের ১১তম ম্যাচ। এর আগে তারা ভারত, আয়ারল্যান্ড, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছে।

জিম্বাবুয়ে ক্রিকেট তাদের বিবৃতিতে জানিয়েছে, “আমরা আফগানিস্তানকে আবারও স্বাগত জানানোর সুযোগ পেয়ে আনন্দিত। প্রথমে একটি টেস্ট এবং এরপর তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। উভয় দেশের মধ্যেকার ম্যাচগুলো বরাবরই প্রতিদ্বন্দ্বিতামূলক এবং বিনোদনমূলক হয়েছে। আমরা নিশ্চিত যে এই সফরও আমাদের ক্রিকেট ভক্তদের জন্য একই রকম উপভোগ্য কিছু উপহার দেবে।”

এই সিরিজের সূচনা হবে টেস্ট ম্যাচের মাধ্যমে, যা ২০ অক্টোবর মাঠে গড়াবে। এরপর টি-টোয়েন্টি ম্যাচগুলো যথাক্রমে ২৯ অক্টোবর, ৩১ অক্টোবর এবং ২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ১০ মাস আগে অনুষ্ঠিত তিন ফরম্যাটের সিরিজে আফগানিস্তান প্রতিটি সিরিজেই জয় পেয়েছিল। সেই সময়ে তারা টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে, ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে এবং টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জয়লাভ করে।


ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে কারণে
ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে কারণে

মিশরের বিপক্ষে স্টপেজ টাইমে গোল করেছিলেন ইরানের ডিফেন্ডার শোজা খালিলজাদে। সেই মুহূর্তে মনে হয়েছিল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠে গেছে ইরান। কিন্তু দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল হয়ে যায় অফসাইডে। সিয়াটল স্টেডিয়ামে ইরানের খেলোয়াড় ও সমর্থকদের মুখে নেমে আসে হতাশার ছায়া।

৯ ঘন্টা আগে


নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে স্পেন অথবা উরুগুয়ে
নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে স্পেন অথবা উরুগুয়ে

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ইতোমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে। অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে গ্রুপ জে থেকে শীর্ষস্থানও নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।টুর্নামেন্টের সূচি অনুযায়ী, গ্রুপ জে-র চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে গ্রুপ এইচের রানার্সআপ দলের। বর্তমানে গ্রুপ এইচে শীর্ষ

৪ দিন আগে


নাটকীয় প্রত্যাবর্তনে নকআউটে জার্মানি, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ব্রাজিলকে ছুঁল
নাটকীয় প্রত্যাবর্তনে নকআউটে জার্মানি, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ব্রাজিলকে ছুঁল

দুটি বিশ্বকাপে টানা গ্রুপ পর্ব থেকে বিদায়ের হতাশা কাটিয়ে অবশেষে নকআউট পর্বে ফিরেছে জার্মানি। শনিবার টরন্টোর বিএমও ফিল্ডে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।২০১৪ সালে ব্রাজিলে শিরোপা জয়ের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল ডাই মানশাফট। একই সঙ্গে বিশ্বকাপ...

৬ দিন আগে


রাভেনার সঙ্গে রোনালদিনহো, মাঠে ফেরার জল্পনায় ফুটবল বিশ্ব
রাভেনার সঙ্গে রোনালদিনহো, মাঠে ফেরার জল্পনায় ফুটবল বিশ্ব

দীর্ঘ এক দশকের বেশি সময় পেশাদার ফুটবল থেকে দূরে থাকার পর আবারও আলোচনার কেন্দ্রে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার সঙ্গে তার চুক্তিকে ঘিরে নতুন করে শুরু হয়েছে মাঠে ফেরার জোরালো গুঞ্জন।প্রাথমিকভাবে ক্লাবটি জানিয়েছিল, ৪৬ বছর বয়সী সাবেক ব্যালন ডি’অর জয়ী তারকাকে মূলত ব্র্যান্ডিং ও প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত...

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom