রাজনীতি

আওয়ামী লীগকে ফেরাতে সরকার ও প্রশাসনের চক্র কাজ করছে: গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক

১২ ঘন্টা আগে


আওয়ামী লীগকে ফেরাতে সরকার ও প্রশাসনের চক্র কাজ করছে: গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত


আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরাতে সরকারের একটি অংশ ও প্রশাসনের ভেতরে থাকা একটি চক্র কাজ করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে খুলনা বিভাগীয় জামায়াতে ইসলামীর সাংগঠনিক শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে গণমাধ্যমে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার দাবি করেন, আওয়ামী লীগকে ‘ইনক্লুসিভ’ প্রক্রিয়ায় রাজনীতিতে ফেরানোর পথ খুঁজছে সরকারের একটি অংশ। এ ক্ষেত্রে দিল্লির সঙ্গে সরকারের অভ্যন্তরীণ যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির নেতাদের পক্ষ থেকে আওয়ামী লীগকে দেশে ফেরাতে জামায়াতের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি অসত্য ও হাস্যকর কথা। আমরা প্রমাণের চ্যালেঞ্জ দিচ্ছি। যারা এ অভিযোগ করছেন, তাদেরই এর প্রমাণ দিতে হবে।’

তিনি আরও দাবি করেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা গুলশান, ধানমন্ডিসহ দেশের অন্তত ২০টি জেলায় মিছিল করেছে। গোয়েন্দা সংস্থা ও পুলিশ থাকা অবস্থায় প্রশাসনের ভেতরে থাকা আওয়ামী লীগের অনুসারী ও ফ্যাসিবাদের দোসরদের সহযোগিতা ছাড়া এসব কর্মকাণ্ড সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকারের একটি অংশ এবং প্রশাসনে থাকা আওয়ামী লীগের অনুসারীরা দলটির রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে ভেতর থেকে সহযোগিতা করছে। অন্যদিকে আওয়ামী লীগের মিছিলের দায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর চাপিয়ে মামলা, গ্রেপ্তার ও নির্যাতন করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

শেখ হাসিনাকে দেশে ফেরানো এবং আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, যারা জামায়াতের নেতাদের অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে, তাদের আবার রাজনীতিতে ফিরিয়ে আনার অভিযোগ ‘হাস্যকর’। বিরোধী দলকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, দেশের বৃহত্তর স্বার্থে গত জাতীয় নির্বাচনের ফলাফল ‘বুকে পাথর চাপা দিয়ে’ মেনে নিয়েছে জামায়াত। তার দাবি, নির্বাচনে ফলাফল ম্যানিপুলেট করা হয়েছিল এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্য থেকেও তারা এ বিষয়ে জানতে পেরেছেন।

সরকারের সঙ্গে জামায়াতের সম্পর্ক প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করে যাচ্ছে তার দল। তবে সরকারের পক্ষ থেকে জামায়াতের প্রতি রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য ও আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন গোলাম পরওয়ার। তার দাবি, দুর্নীতি এখন শুধু শহর বা প্রশাসনের মধ্যে সীমাবদ্ধ নেই; গ্রাম-গঞ্জেও তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

জামায়াতের প্রস্তাবিত ‘ছায়া মন্ত্রিসভা’ প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দল হিসেবে জ্বালানি সংকটসহ সমসাময়িক ৩৮টি সমস্যা সমাধানে সরকারকে সহযোগিতার জন্য বিনা খরচে বিশেষজ্ঞ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সরকার এ প্রস্তাব গুরুত্ব দিয়ে দেখেনি বলে অভিযোগ করেন তিনি।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে শেখ হাসিনার সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে গোলাম পরওয়ার অভিযোগ করেন, গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে ভারত সরকার সহযোগিতা করছে। এসব বক্তব্যের মাধ্যমে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।


জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে ডা. শফিকুর রহমান এমপি
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে ডা. শফিকুর রহমান এমপি

জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, জামায়াতের দায়িত্বশীলদের মানবিক গুণ ও উন্নত নৈতিক মানে সেরা হতে হবে। এর আলোকে সর্বস্তরের জনশক্তিকে গড়ে তুলতে হবে। সংগঠনের দায়িত্বশীলদের নিজেদের যোগ্যতা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বাড়ানোর পাশাপাশি মানুষের সুখ-দুঃখ ও প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত হয়ে...

৯ ঘন্টা আগে


কারাগারে নির্যাতন ও পচা খাবার দেওয়ার অভিযোগ তানভীরের
কারাগারে নির্যাতন ও পচা খাবার দেওয়ার অভিযোগ তানভীরের

কারাগারে অপরিচ্ছন্ন ও আলো-বাতাসহীন সেলে রাখা, নিম্নমানের খাবার দেওয়া এবং রিমান্ডে নির্যাতনের অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর। কারারক্ষীদের আচরণ নিয়েও অভিযোগ করেছেন তিনি।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তানভীর।তিনি বলেন, গত ২ আগস্ট...

১১ ঘন্টা আগে


‘মীর শাহে আলম নতুন হাওয়া ভবনের ম্যানেজার’: সারজিস
‘মীর শাহে আলম নতুন হাওয়া ভবনের ম্যানেজার’: সারজিস

‘মীর শাহে আলম নতুন হাওয়া ভবনের ম্যানেজার’-এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে ঘিরে বিভিন্ন অভিযোগও তুলেছেন তিনি।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সারজিস আলম এসব মন্তব্য করেন। পোস্টে তিনি দাবি করেন, দলীয় লুটপাট,

১ দিন আগে


জ্বালানির দাম বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মঞ্জু
জ্বালানির দাম বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মঞ্জু

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মাধ্যমে সরকার দায়িত্বহীনতা ও দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।মজিবুর রহমান মঞ্জু বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে দেশের বিভিন্ন কর্মক্ষেত্রসহ

১ দিন আগে

Dr.Mahfuzul Alom