রাজনীতি

আওয়ামী লীগের কোনো অঙ্গসংগঠনকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না: আবিদুল ইসলাম

অনলাইন ডেস্ক

১ দিন আগে


আওয়ামী লীগের কোনো অঙ্গসংগঠনকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না: আবিদুল ইসলাম

ছবি: সংগৃহীত


ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং গত ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, গণঅভ্যুত্থান ও সহিংসতার ঘটনায় দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, আওয়ামী লীগের কোনো অঙ্গসংগঠনকে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া উচিত নয়।

সোমবার (৬ জুলাই) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ভিডিওতে আবিদুল ইসলাম বলেন, “স্বৈরাচারের প্রতিটি অর্গানকে বলতে চাই, প্রতিটি ব্যক্তিকে বলতে চাই, আপনারা যে গণহত্যা চালিয়েছেন, তার জন্য অনুতপ্ত হয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে বিচারের মুখোমুখি হোন। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করা তো দূরের কথা, দলটির একটি অর্গানকেও দেশের মাটিতে ফাংশন করতে দেওয়া হবে না। এটাই আমাদের শেষ কথা।”

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আহত শিক্ষার্থীদের দেখেছেন এবং বাড্ডায় নিহত জিল্লুরের মরদেহ প্রত্যক্ষ করেছেন। এসব অভিজ্ঞতা তার রাজনৈতিক অবস্থানকে আরও দৃঢ় করেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট আমি ছোট্ট আনাসের লাশ দেখেছি। সুতরাং আমি লাশ দেখে অভ্যস্ত। আমি রক্ত দেখেছি, সংগ্রাম দেখেছি। আমি যে বেঁচে আছি, সেটা আমার জন্য বোনাস মনে করি।”

জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে রাজনৈতিক ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে আবিদুল ইসলাম বলেন, “জুলাই মানে ১৭ বছরের আপসহীন সংগ্রাম। এই সংগ্রামকে জীবিত রাখার জন্য শত অনৈক্যের মধ্যেও ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাব।”

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


উগ্রবাদে জড়িত সন্দেহে গ্রেপ্তার এনসিপি নেতা আতাউল্লাহ শাহ, দল থেকে বহিষ্কৃত
উগ্রবাদে জড়িত সন্দেহে গ্রেপ্তার এনসিপি নেতা আতাউল্লাহ শাহ, দল থেকে বহিষ্কৃত

উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাজীপুর মহানগর শাখার যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ শাহকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার এনসিপির দপ্তর সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।​দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত বহিষ্কারাদেশে বলা হয়, সংগঠনের নীতি

৬ ঘন্টা আগে


গণভোটের রায় বাস্তবায়নের দাবি জামায়াত আমিরের
গণভোটের রায় বাস্তবায়নের দাবি জামায়াত আমিরের

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটকে পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে এবং এ ঘটনায় অন্তর্বর্তী সরকারেরও ভূমিকা রয়েছে। তবে তিনি এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।বুধবার (৮ জুলাই) রাজধানীতে ‘গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী

৮ ঘন্টা আগে


‘একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে’—সখীপুরে নাহিদ ইসলাম
‘একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে’—সখীপুরে নাহিদ ইসলাম

দেশে পুনরায় একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। তিনি বলেন, জনগণ এক দলের শাসনের পরিবর্তে আরেক দলের লুটপাটের জন্য জীবন দেয়নি; তারা একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশায় আন্দোলন করেছে।মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখীপুর পৌর...

১ দিন আগে


সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: নাহিদের অভিযোগকে ‘রাজনৈতিক বক্তব্য’ বললেন তথ্য উপদেষ্টা
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: নাহিদের অভিযোগকে ‘রাজনৈতিক বক্তব্য’ বললেন তথ্য উপদেষ্টা

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের অভিযোগকে ‘রাজনৈতিক বক্তব্য’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে সরকার গুরুত্বের সঙ্গে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom