রাজনীতি

আওয়ামী লীগের কাউকে দলে নিতে কেন্দ্রের অনুমতি লাগবে: জামায়াত আমির

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


আওয়ামী লীগের কাউকে দলে নিতে কেন্দ্রের অনুমতি লাগবে: জামায়াত আমির

ছবি: সংগৃহীত


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দলে নেওয়ার বিষয়ে কেন্দ্রীয় অনুমতি বাধ্যতামূলক বলে নির্দেশনা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাট সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডা. শফিকুর রহমান বলেন, রাজনীতি একটি সুস্থ সাংস্কৃতিক চর্চার ক্ষেত্র। এখানে মাস্তান বা সন্ত্রাসী মানসিকতার মানুষের কোনো স্থান নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ বা তাদের কোনো নেতাকর্মীকে জামায়াতে অন্তর্ভুক্ত করতে হলে কেন্দ্রীয় নেতৃত্বের অনুমতি নিতে হবে। তাদের রাজনীতি করার সময় এখনো আসেনি বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত আমিরের ভাষ্য, আওয়ামী লীগের কর্মকাণ্ডে অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এ বিষয়ে দলটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অনুশোচনা বা দুঃখ প্রকাশ করা হয়নি। বরং তারা এখনো বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

গণমাধ্যম প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরা। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করাও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

মতবিনিময় সভায় বাগেরহাটের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি এবং রাজনৈতিক ও সামাজিক নানা বিষয়ে মতামত তুলে ধরেন।

এ সময় জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বাগেরহাট থেকে নির্বাচিত তিনজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।


‘জুলাই বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে সগৌরবে প্রতিষ্ঠিত থাকুক’—ডাকসু ভিপি সাদিক কায়েম
‘জুলাই বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে সগৌরবে প্রতিষ্ঠিত থাকুক’—ডাকসু ভিপি সাদিক কায়েম

জুলাই আন্দোলন ও এর চেতনা বাংলাদেশের প্রতিটি কোণে অম্লান হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।শুক্রবার (৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জুলাই আন্দোলনের স্মৃতি, শহীদদের স্বপ্ন এবং আন্দোলনের আকাঙ্ক্ষা ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন।পোস্টে সাদিক কায়েম লেখেন,

১৮ মিনিট আগে


হঠাৎ জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা এনসিপির
হঠাৎ জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সেল ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং আন্তর্জাতিক

২২ ঘন্টা আগে


পালানোর দিন সালমানকে সঙ্গে নিতে চেয়েছিলেন শেখ হাসিনা, শেষ পর্যন্ত পারেননি
পালানোর দিন সালমানকে সঙ্গে নিতে চেয়েছিলেন শেখ হাসিনা, শেষ পর্যন্ত পারেননি

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। ঘটনার দুই বছর পর সেদিনের পালিয়ে যাওয়ার সময়ের আরও কিছু তথ্য সামনে এসেছে।একাধিক সূত্রের বরাতে জানা গেছে, ভারতে যাওয়ার আগে শেখ হাসিনা ও শেখ...

২৩ ঘন্টা আগে


দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান
দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

 প্রেস বিজ্ঞপ্তিমাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় ঐক্য ১৮ কোটি মানুষের অধিকার রক্ষার আন্দোলনে নেমেছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাাদের আন্দোলন অব্যাহত থাকবে।তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, সকল ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, তেল, গ্যাস বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ করে কমিয়ে আনা, জনভোগান্তির নিরসন,...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom