রাজনীতি

“আওয়ামী লীগের জায়গায় বিএনপি এলেও কাঠামোগত পরিবর্তন হয়নি”—নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক

১৬ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার পরিবর্তে পুরনো রাজনৈতিক বন্দোবস্তই বজায় আছে—এমন মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তার মতে, ক্ষমতার পরিবর্তন হলেও কাঠামোগত কোনো পরিবর্তন হয়নি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলের হুইপ নাহিদ ইসলাম বলেন, “আওয়ামী লীগের জায়গায় বিএনপি এসেছে, কিন্তু ব্যবস্থায় কোনো পরিবর্তন হয়নি।”

তিনি আরও বলেন, এনসিপির জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা সহযোদ্ধা ছিলেন, তারা এখন দলে যোগ দিয়েছেন। তাদের সবার লক্ষ্য একই ছিল বলে দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, দেশে গণভোটসহ বিভিন্ন গণতান্ত্রিক প্রক্রিয়াকে অস্বীকার করা হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় দলীয়করণ বাড়ছে এবং বিভিন্ন খাতে প্রত্যাশিত সংস্কার হয়নি।

তবে তিনি বলেন, এনসিপি যে কোনো প্ল্যাটফর্ম থেকে আগত নতুন সদস্যদের গ্রহণ করবে। কিন্তু গুম, খুন, চাঁদাবাজি, জুলাই গণহত্যা বা সন্ত্রাসের সঙ্গে জড়িতদের দলে নেওয়া হবে না।

এ সময় আলী আহসান জুনায়েদ বলেন, আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাস্তবতা এখন কাঙ্ক্ষিত পরিবর্তনের দিকে যাচ্ছে না। তিনি দাবি করেন, দেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এনসিপি কাজ করবে।

তিনি সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom