আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেলেন সাতক্ষীরার দুই তরুণ
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
শিশু অধিকার রক্ষা, জলবায়ু, ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরার দুই তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ ও মুশফিক উর রহমান। ‘শিশুদের নোবেল’ হিসেবে পরিচিত এ পুরস্কারের জন্য বিশ্বের বিভিন্ন দেশের শিশু ও তরুণদের মধ্য থেকে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।
সুদীপ্ত দেবনাথ ও মুশফিক উর রহমান দুজনই সাতক্ষীরা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এসএসসি পাসের পর একই কলেজে ভর্তি হয়ে তারা পড়াশোনার পাশাপাশি শিশু অধিকার নিয়ে কাজ করছেন।
সুদীপ্ত শহরের মাস্টারপাড়ার যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথ দম্পতির সন্তান। আর মুশফিক শহরের মুনজিতপুর এলাকার সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল ও বারছাতুন নেছা দম্পতির সন্তান।
নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন প্রতিবছর শিশুদের অধিকার রক্ষায় কাজ করা শিশু ও তরুণদের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়।
গত চার বছর ধরে উপকূলীয় এলাকায় শিশু অধিকার নিয়ে কাজ করছেন সুদীপ্ত ও মুশফিক। বাল্যবিয়ে, শিশুশ্রম ও শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার মতো সমস্যার বিরুদ্ধে তারা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। গ্রাম পর্যায়ে কাজের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও শিশু অধিকার নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা।
তাদের উদ্যোগে একাধিক বাল্যবিয়ে প্রতিরোধ হয়েছে বলে জানান তারা। একই সঙ্গে শিশুদের শিক্ষার গুরুত্ব নিয়ে পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা তৈরিতেও কাজ করছেন দুই তরুণ।
শিশু অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে ওয়েবিনার, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা ও ডিজিটাল ক্যাম্পেইন পরিচালনা করেছেন তারা। এসব কার্যক্রমে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা ও শিক্ষার গুরুত্ব তুলে ধরা হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ে কর্মশালা ও সম্প্রদায়ভিত্তিক বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করছেন সুদীপ্ত ও মুশফিক।
মনোনয়ন পাওয়ার অনুভূতি জানিয়ে সুদীপ্ত দেবনাথ বলেন, ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি ভীষণ আনন্দিত। শিশুদের নিয়ে কাজ করতে ভালো লাগে। ভবিষ্যতে আরও ব্যাপকভাবে শিশুদের নিয়ে কাজ করতে চাই।’
মুশফিক উর রহমান বলেন, ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত হতে পেরে খুবই ভালো লাগছে। শিশুদের নিয়ে আরও উদ্যমে কাজ করতে চাই।’a
কিশোরগঞ্জে বসতঘরে আগুন, ক্ষতিগ্রস্ত বাড়ি
কিশোরগঞ্জের ভৈরবে একটি কাঁচা-আধাপাকা বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার চণ্ডীপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও আগুনে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভৈরব ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটিম্যান মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি
১০ ঘন্টা আগে
ধলেশ্বরীর ভাঙনে আতঙ্কে ১৫ পরিবার, নদীগর্ভে বসতঘর
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর তীব্র ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন কেয়াইন ইউনিয়নের বড় বর্তা গ্রামের অন্তত ১৫টি পরিবার। এরই মধ্যে একটি বসতঘর আসবাবপত্রসহ নদীগর্ভে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে আরও অন্তত ১৫টি বসতবাড়ি। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আকস্মিক নদীভাঙনে গফুর শেখের টিনের ঘরটি আসবাবপত্রসহ নদীগর্ভে চলে যায়। চোখের সামনে বসতঘর হারিয়ে পরিবারটি অসহায়...
৩ দিন আগে
কঙ্গোয় নৌকাডুবিতে ৪১ মৃত্যু, চলছে উদ্ধার অভিযান
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) টাঙ্গানিকা হ্রদে প্রায় ১০০ যাত্রী ও পণ্যবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তানজানিয়ার কিগোমা বন্দর থেকে ডিআর কঙ্গোর কালেমি শহরের উদ্দেশে যাত্রা
৬ দিন আগে
দুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিক রতন দাসকে আর্থিক সহায়তা
বাসুদেবপুরে দুর্ঘটনাজনিত কারণে আহত ইমারত নির্মাণ শ্রমিক রতন দাস কে আর্থিক সহায়তা প্রদান নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে দুর্ঘটনাজনিত কারণে আহত ইমারত নির্মাণ শ্রমিক শ্রী রতন দাস কে আর্থিক সহায়তা প্রদান করেছে নলডাঙ্গা বাসুদেবপুর শাখা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।২২ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১০টায় বাসুদেবপুর বাজারে অবস্থিত ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অস্থায়ী...
৮ দিন আগে
