জাতীয়

আংকেল আপনি রোজা রাখেন, প্রধানমন্ত্রীকে শিশুর প্রশ্ন

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


আংকেল আপনি রোজা রাখেন, প্রধানমন্ত্রীকে শিশুর প্রশ্ন

ছবি: সংগৃহীত


জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার বনানীতে নৌ বাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। লন্ডন থেকে দেশে ফেরার পর এ মসজিদেই জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মসজিদে মহিলাদের জন্য নির্ধারিত স্থানে প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান নামাজ আদায় করেন।

নামাজ শেষে প্রধানমন্ত্রী মসজিদ থেকে বেরিয়ে উপস্থিত শিশু-কিশোরদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন, খোঁজ-খবর নেন এবং হাত মেলান। এ সময় এক শিশু তাকে প্রশ্ন করে, “আংকেল, আপনি রোজা রাখেন?” জবাবে প্রধানমন্ত্রী বলেন, “আমি তো রোজা রাখি।” পরে তিনি শিশুদেরও রোজা রাখার বিষয়ে জানতে চান। শিশুরা সমস্বরে জানায়, তারাও রোজা রাখছে।

আরেক শিশু জানায়, “আজকেটা ছাড়া সব রোজা রেখেছি।” প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে স্নেহ প্রকাশ করেন। অন্য এক শিশু সব রোজা রাখার কথা জানালে তিনি বলেন, “ভেরি গুড।”

প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের উদ্দেশে হাত নেড়ে বিদায় জানান। এ সময় শিশুরা তাকে দোয়া করার অনুরোধ করে। পরে প্রধানমন্ত্রীর সহধর্মিনী মসজিদ থেকে বেরিয়ে এলে তিনি শিশুদের কাছ থেকে বিদায় নিয়ে গাড়ির দিকে যান।


জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সংরক্ষণে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন।জাদুঘরটিতে জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, ঐতিহাসিক আলোকচিত্র, ভিডিওচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, ব্যক্তিগত ব্যবহার্য...

১৪ মিনিট আগে


‘জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী
‘জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর ও চেতনা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্য, সাংবিধানিক সংস্কার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার কোনো বিকল্প নেই।বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের পরিবারের সংবর্ধনা এবং...

২১ মিনিট আগে


‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী
‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী

বিগত ১৬ বছরের শাসনামলে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে চার হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে ৭০০-এর বেশি মানুষ গুম এবং ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর...

১৩ ঘন্টা আগে


ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। অহেতুক ইস্যু তৈরি করে দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে...

১৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom