আমজনতার দল থেকে নির্বাচন করবেন হিরো আলম
অনলাইন ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে আমজনতার দল (প্রজাপতি) মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করবেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। রোববার সন্ধ্যায় তিনি মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেন।
হিরো আলম বলেন, “এর আগেও বগুড়া-৪ ও বগুড়া-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছি। সে সময় ভোট কারচুপি ও অনিয়ম গোটা দেশব্যাপী প্রকাশ পেয়েছিল। প্রকৃত বিজয়ী হয়েও আমাকে পরাজিত দেখানো হয়েছিল।”
তিনি আরও বলেন, “এবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে। আমি আবারও বগুড়া-৪ আসন থেকে নির্বাচন করতে চাই এবং ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করি। নিজেকে জনগণের প্রার্থী দাবি করে ভোটারদের পাশে থাকার অঙ্গীকার করছি।”
হিরো আলম জানান, নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। আগামীকাল দুপুরে তিনি মনোনয়নপত্র জমা দেবেন সংশ্লিষ্ট নির্বাচন অফিসে।
উল্লেখ্য, বগুড়া-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মোশাররফ হোসেন। অন্যদিকে, জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর কমিটির সাবেক সভাপতি মোস্তফা ফয়সাল পারভেজ।
আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই: লোডশেডিং নিয়ে জ্বালানি মন্ত্রী
দেশে চলমান লোডশেডিং ও জ্বালানি সংকটের জন্য ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার ঘটনাকে দায়ী করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এফএসআরইউ মেরামত শেষ না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা করা ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প নেই।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সেন্টার ফর পলিসি ডায়ালগ...
১ ঘন্টা আগে
তৃণমূল থেকে রাষ্ট্রপতি প্রার্থী: দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে মির্জা ফখরুল
তৃণমূলের রাজনীতি থেকে ধাপে ধাপে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রজীবনে বামপন্থী ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে নেতৃত্ব দিয়েছেন, কর্মজীবনে ছিলেন অর্থনীতির শিক্ষক ও সরকারি কর্মকর্তা। পরবর্তী সময়ে সক্রিয় রাজনীতিতে ফিরে পৌর চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী এবং বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন তিনি।দীর্ঘ...
৩ ঘন্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনে জমা পড়েছে তিন মনোনয়নপত্র
রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।ইসি সিনিয়র সচিব জানান, রাষ্ট্রপতি পদে জমা পড়া তিনটি মনোনয়নপত্রের মধ্যে একটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে এবং দুটি ড. কর্নেল (অব.) অলি আহমেদ, বীর বিক্রমের
৩ ঘন্টা আগে
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত ১৮ জন ব্যক্তি বিভিন্ন মেয়াদে মোট ২২ বার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। ইতোমধ্যে ক্ষমতাসীন বিএনপি তাদের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক...
৪ ঘন্টা আগে
