রাজনীতি

আমির হামজার গাড়িবহরে হামলার নিন্দা জামায়াতের

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


আমির হামজার গাড়িবহরে হামলার নিন্দা জামায়াতের

ছবি: সংগৃহীত


কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে জনসংযোগ শেষে বাসায় ফেরার পথে পুলিশ এসকর্টে থাকা আমির হামজার গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয়। তার দাবি, গণঅধিকার পরিষদের কর্মীরা হকিস্টিক ও ইট-পাটকেল নিয়ে এ হামলা চালান।

বিবৃতিতে বলা হয়, হামলায় আমির হামজা, তার পরিবারের সদস্য ও সফরসঙ্গীসহ সাতজন আহত হয়েছেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর পুলিশের উপস্থিতিতে এ ধরনের হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, আমির হামজা এর আগে সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছিলেন। এরপরও ঘটনাস্থলে পুলিশের ভূমিকা যথেষ্ট কার্যকর ছিল না বলে দাবি করেন তিনি।

জামায়াতের এই নেতা হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে কুষ্টিয়ায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের প্রতি নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


ধর্ম মন্ত্রণালয়ে ভিন্ন মতাদর্শের কাউকে প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান
ধর্ম মন্ত্রণালয়ে ভিন্ন মতাদর্শের কাউকে প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান

ধর্ম মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে দেশের আলেম-উলামা, পীর-মাশায়েখ ও ধর্মপ্রাণ মানুষের অনুভূতি বিবেচনার আহ্বান জানিয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।সম্প্রতি নিজের এক লেখায় তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। এ ক্ষেত্রে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কাছে বিচ্ছিন্ন...

৩১ মিনিট আগে


বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ হাসনাতের
বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ হাসনাতের

বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলকে ছয় মাসের মধ্যে কার্যকর পরিকল্পনা দেওয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে সংকট মোকাবিলায় সরকারের সামনে একটি সুনির্দিষ্ট সমাধান পরিকল্পনাও তুলে ধরেছেন তিনি।শনিবার (১৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী বিরোধী দলকে ছয়...

১ ঘন্টা আগে


সংবিধান সংশোধন রাজপথে নয়, সংসদেই সম্ভব: গয়েশ্বর
সংবিধান সংশোধন রাজপথে নয়, সংসদেই সম্ভব: গয়েশ্বর

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের দাবি নিয়ে রাজপথে আলোচনা করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, সংবিধান সংশোধনের বিষয়টি সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করতে হবে।রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর

২ ঘন্টা আগে


আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে হামলা, আহত ১০
আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে হামলা, আহত ১০

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার গাড়িতে হামলার জের ধরে জামায়াত ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আমির হামজার গাড়ি ভাঙচুরের পাশাপাশি গণঅধিকার পরিষদের জেলা কার্যালয় ও একটি অফিসে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।শনিবার...

৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom