রাজনীতি

আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে হামলা, আহত ১০

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ দিন আগে


আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে হামলা, আহত ১০

গাড়ি ভাঙচুরের পর গণঅধিকার পরিষদের কার্যালয়েও হামলা-ভাঙচুর, শহরে উত্তেজনা


কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার গাড়িতে হামলার জের ধরে জামায়াত ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আমির হামজার গাড়ি ভাঙচুরের পাশাপাশি গণঅধিকার পরিষদের জেলা কার্যালয় ও একটি অফিসে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তাদের ভূমিকা নিয়ে উভয় পক্ষের মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগ দেখা দিয়েছে।

সম্প্রতি আমির হামজার দেওয়া ‘গণঅধিকার পরিষদ দুজনের দল’—এমন বক্তব্যের প্রতিবাদে তার বাড়ির সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গণঅধিকার পরিষদের কুষ্টিয়া শাখা। বিকেল ৫টা থেকে দলটির নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সমাবেশ শেষ হওয়ার সময় পুলিশ প্রটোকল নিয়ে আমির হামজা বাড়ি ফিরছিলেন। এ সময় তার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। পরে ঘটনাটি দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।

পরবর্তীতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে শহরের হাইস্কুল মার্কেটে গণঅধিকার পরিষদের জেলা কার্যালয়ে হামলা চালান বলে অভিযোগ রয়েছে। সেখান থেকে মিছিল নিয়ে ছয় রাস্তার মোড়ের হরিপুর ব্রিজসংলগ্ন এলাকায় গিয়ে গণঅধিকার পরিষদের জেলা সভাপতি আব্দুল খালেকের অফিসেও হামলা ও ভাঙচুর করা হয়।

আমির হামজার সমর্থকদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই তার গাড়িতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। এমপির সমর্থকরাই সেখানে গিয়ে উসকানিমূলক আচরণ করে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি করেন।

আমির হামজা অভিযোগ করেন, গণঅধিকার পরিষদের খালেক ও তৌকিরের লোকজন হকিস্টিক, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে তার গাড়িতে হামলা করেন। ইটের আঘাতে গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তিনি ও তার চাচা আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। তার দলের সাতজন আহত হয়েছেন বলে জানান আমির হামজা।

অন্যদিকে গণঅধিকার পরিষদের কুষ্টিয়া শাখার সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ বলেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিত হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তাদের দলের ৮ থেকে ১০ জন আহত হয়েছেন এবং কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন তিনি।

কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক অভিযোগ করেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তবে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।

ঘটনার পর ছয় রাস্তার মোড়সহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 


সরকারের ছয় মাসে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি: এবি পার্টি
সরকারের ছয় মাসে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি: এবি পার্টি

সরকারের ছয় মাসের কর্মকাণ্ডে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকট, প্রশাসনে দলীয় নিয়োগ এবং ক্যাম্পাসে সহিংসতার কারণে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক।সোমবার (১৭ আগস্ট) রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘সরকারের ছয় মাস...

৩৫ মিনিট আগে


এই সরকারকে আমরা ব্যর্থ দেখতে চাই না : মিয়া গোলাম পরওয়ার
এই সরকারকে আমরা ব্যর্থ দেখতে চাই না : মিয়া গোলাম পরওয়ার

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বিরোধী দলের পরিকল্পনা নতুন নয়—প্রায় তিন মাস আগেই সরকারের কাছে ১০ দফা সুপারিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, নতুন করে পরিকল্পনা চাওয়ার পরিবর্তে ২১ মে দেওয়া সুপারিশগুলোর কতটুকু বাস্তবায়ন হয়েছে, কোনটির কাজ শুরু হয়েছে এবং কোনগুলো...

১৭ ঘন্টা আগে


‘সরকারের কাজ বিরোধী দলকে চ্যালেঞ্জ জানানো নয়, জনগণের কাছে জবাবদিহি করা’
‘সরকারের কাজ বিরোধী দলকে চ্যালেঞ্জ জানানো নয়, জনগণের কাছে জবাবদিহি করা’

জাতীয় গণতান্ত্রিক দলের (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, সরকারের কাজ বিরোধী দলকে চ্যালেঞ্জ জানানো নয়, বরং জনগণের কাছে জবাবদিহি করা।রোববার (১৬ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।রাশেদ প্রধান বলেন, ‘সরকারের কাজ বিরোধীদলকে চ্যালেঞ্জ জানানো নয়, জনগণের কাছে জবাবদিহি করা। তবুও আপনারা যখন চ্যালেঞ্জ করেছেনই, তখন

১৮ ঘন্টা আগে


‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’: মেঘনা আলম
‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’: মেঘনা আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার কাছ থেকে রাজনীতি শিখতে বাসায় আসার আগ্রহ প্রকাশ করেছেন বলে দাবি করেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।মেঘনা আলম তার পোস্টে লেখেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী আমার কাছে রাজনীতি শিখতে

২৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom