রাজনীতি

‘আমাদের দমাতে গিয়ে বিএনপি ব্রেইনলেস আওয়ামী লীগের মতো আচরণ করছে’: সারজিস আলম

অনলাইন ডেস্ক

১ মাস আগে


‘আমাদের দমাতে গিয়ে বিএনপি ব্রেইনলেস আওয়ামী লীগের মতো আচরণ করছে’: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম অভিযোগ করেছেন, রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিয়ে বিএনপি এমন আচরণ করছে, যা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিএনপি এনসিপিকে দমিয়ে রাখার চেষ্টা করছে।

শুক্রবার (৩১ জুলাই) সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, “বর্তমানে বিএনপি যেভাবে আমাদের বাধা দেওয়ার, প্রতিরোধ করার, গলা টিপে ধরার চেষ্টা করছে, এটা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো। তাদের তো অন্তত ওইটুকু ছিল, এরা ওইটুকুও দেখাতে পারছে না।”

তিনি দাবি করেন, এনসিপির রাজনৈতিক কর্মসূচি বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে এসব মামলা দেওয়া হচ্ছে। তার ভাষায়, “আমরা শুনলাম আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা হয়েছে। আসলে ছিনতাই একটা হয়েছে—তারেক রহমান ও বিএনপির মান-সম্মানের ছিনতাই হয়েছে। তাদের কর্মকাণ্ডের কারণেই মানুষের সামনে তাদের মুখ দেখানোর অবস্থা নেই।”

ছাত্রদলের কিছু নেতাকর্মীর সমালোচনা করে সারজিস আলম বলেন, “যারা ছাত্রদলের হয়ে এসব করেছে, তারা এত মান-সম্মান হারানোর পরও এমন কাজ করছে, যা মানুষের কাছে হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। এটা তাদের বুদ্ধিবৃত্তিক অবস্থারই প্রতিফলন।”

মামলা গ্রহণের প্রসঙ্গেও প্রশ্ন তুলে তিনি বলেন, “যেখানে মামলাটি নেওয়া হয়েছে, যিনি মামলাটি লিখেছেন, তাকেও হয়তো বাধ্য করা হয়েছে। আমার ধারণা, তিনিও মনে মনে তাদের ওপর ক্ষুব্ধ ছিলেন।”

উল্লেখ্য, হবিগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ও মামলা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা অব্যাহত রয়েছে।


সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...

৩২ মিনিট আগে


কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন

৫ ঘন্টা আগে


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়

৬ ঘন্টা আগে


রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি

১৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom