জেলার খবর

আল মাহা হিফয মাদ্রাসায় সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

ইমদাদুল হক,বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি

৫ ঘন্টা আগে


আল মাহা হিফয মাদ্রাসায় সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

যশোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমি-এর হিফয মাদ্রাসায় আমপারা, নাজেরা ও হিফয বিভাগের ২৬ জন শিক্ষার্থীর সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১৩ জুন ২০২৬) মাদ্রাসার অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে হিফয বিভাগের শিক্ষার্থীদের নতুন সবক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ হিফয ট্রাস্ট যশোরের সভাপতি ও দারুসসালাম মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা জুলফিকার আল মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ আলোচক ও জনপ্রিয় বক্তা শায়েখ সাইফুল্লাহ বিন কোরবান। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওলানা মাহ্দী হাসান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ হাবিবুর রহমান এবং ইসলামী সংগীত পরিবেশন করেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী রেজোয়ান জাবির।

বিশেষ অতিথি শায়েখ সাইফুল্লাহ বিন কোরবান তাঁর বক্তব্যে বলেন, “শুধু শিক্ষিত হয়ে বড় বড় ডিগ্রি অর্জন করলেই হবে না; মানুষের মতো মানুষ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে এবং সেই অনুযায়ী নিজেদের গড়ে তুলতে হবে।”

প্রধান অতিথি হাফেজ মাওলানা জুলফিকার আল মাহমুদ বলেন, “ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন অপরিহার্য। পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে কুরআন-হাদিসভিত্তিক মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নেই।”

সভাপতির বক্তব্যে মাওলানা মাহ্দী হাসান বলেন, “জেনারেল শিক্ষার পাশাপাশি আল মাহা হিফয বিভাগ থেকে প্রতি বছর সফলতার সঙ্গে শিক্ষার্থীরা হিফয সম্পন্ন করছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।”

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক মুজাহিদুল ইসলাম, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সবশেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


নেছারাবাদ উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান ওয়াহিদ আর নেই
নেছারাবাদ উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান ওয়াহিদ আর নেই

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ভারতে অবস্থানকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ওয়াহিদুজ্জামান ওয়াহিদ নেছারাবাদ উপজেলা বিএনপির একজন সুপরিচিত

৪ ঘন্টা আগে


বসুন্দিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা বৈঠকে এমপি গোলাম রসূল
বসুন্দিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা বৈঠকে এমপি গোলাম রসূল

যশোর সদরের বসুন্দিয়ায় ইউনিয়ন জমায়াতে ইসলামীর আয়োজনে শুক্রবার (১৫ মে) বানিয়ারগতি মহিলা মডেল দাখিল মাদ্রাসার অডিটোরিয়ামে বিকাল সাড়ে তিনটা থেকে 'কর্মী শিক্ষা বৈঠক' অনুষ্ঠিত হয়েছে। বসুন্দিয়া ইউনিয়নের ৫৬৪ জন কর্মী নিয়ে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষা বৈঠকে পুরুষ কর্মীর উপস্থিতি ছিল 245 জন, মহিলা কর্মী উপস্থিত ছিল ৩১৯ জন। সাংগঠনিক

২৯ দিন আগে


যশোরে বালুবাহী ট্রাকের ভারে ভেঙে পড়ল সেতু, বিচ্ছিন্ন ৭ গ্রামের যোগাযোগ
যশোরে বালুবাহী ট্রাকের ভারে ভেঙে পড়ল সেতু, বিচ্ছিন্ন ৭ গ্রামের যোগাযোগ

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নে একটি পুরনো ও জরাজীর্ণ সেতু বালুবাহী ট্রাকের ভারে ধসে পড়েছে। এতে অন্তত সাতটি গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।বুধবার (১৫ এপ্রিল) বিকেলে রঘুনাথপুর-পাকশিয়া সড়কের রঘুনাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।সরেজমিনে দেখা গেছে, সেতুটি ভেঙে পড়ায় রঘুনাথপুর, পাকশিয়া, টেংরালী, ভেউড়দাড়ি, পন্ডিতপুর, খলিশাখালী ও সাড়াতলাসহ পার্শ্ববর্তী...

১ মাস আগে


শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ শুরু, কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা জোরদার
শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ শুরু, কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা জোরদার

শেরপুর প্রতিনিধি:প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।এ...

২ মাস আগে

Dr.Mahfuzul Alom