আইন-আদালত

আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর

অনলাইন ডেস্ক

১২ ঘন্টা আগে


আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর

ছবি: সংগৃহীত


শনিবার (৩ অক্টোবর) দুপুরে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর। এদিন আখতারুজ্জামানকে আদালতে তোলা হয়।

রাষ্ট্রপক্ষ জানায়, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক সেনা কর্মকর্তা আখতারুজ্জামানের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম। এ নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালতে শুনানি হয়। শুনানি শেষে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়। মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, ১ অক্টোবর সৌদি আরবের মদিনা থেকে আসা একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) লাগেজ পেতে বিলম্ব হওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। ওই সময় তাকে অকথ্য ভাষায় গালাগাল, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া এবং মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে। এ সময় বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন মেজর (অব.) আখতারুজ্জামান। তবে ২০২২ সালে পঞ্চমবারের মতো তাকে বহিষ্কার করেছিল বিএনপি।


আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও রিমান্ডের নিন্দা সাদিক কায়েমের
আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও রিমান্ডের নিন্দা সাদিক কায়েমের

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অব্যবস্থাপনা ও প্রবাসীদের ভোগান্তির বিরুদ্ধে প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে দ্রুত গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।এক বিবৃতিতে ডাকসু ভিপি বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি ও অক্সিজেন হলেন প্রবাসী কর্মীরা। তাদের রক্ত-ঘামে পাঠানো রেমিট্যান্সে

১০ ঘন্টা আগে


আদালত প্রাঙ্গণে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান আখতারুজ্জামানের
আদালত প্রাঙ্গণে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান আখতারুজ্জামানের

আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যানে ওঠার সময় উচ্চকণ্ঠে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. আখতারুজ্জামান।শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শুনানি শেষে তাকে প্রিজন ভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে।ভিডিও চিত্রে দেখা যায়, হেলমেট ও নিরাপত্তা ভেস্ট পরিহিত পুলিশ সদস্যরা তাকে ধরে প্রিজন

১১ ঘন্টা আগে


ইউটিউব ফেসবুক নিয়ে সরকারের কঠোর পদক্ষেপের ইঙ্গিত
ইউটিউব ফেসবুক নিয়ে সরকারের কঠোর পদক্ষেপের ইঙ্গিত

সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব ও ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ নুরুল ইসলাম মনি। এসব প্ল্যাটফর্মের অনিয়ন্ত্রিত ও অপব্যবহার রোধে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন তিনি।শুক্রবার তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) আয়োজিত ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর’...

১ দিন আগে


আপসের পরও গাজী নজরুলের জামিন হয়নি, জামিন পেলেন প্রথম স্ত্রী
আপসের পরও গাজী নজরুলের জামিন হয়নি, জামিন পেলেন প্রথম স্ত্রী

মরিয়ম খাতুনের পরিবারের সঙ্গে আপসের পরও আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পাননি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তবে তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেয়েছেন।বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আসামিদের পক্ষে হলফনামা দেন। সেখানে গাজী নজরুল ইসলাম ও...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom