জাতীয়

আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা–২০২৬

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা–২০২৬

ছবি: সংগৃহীত


ভাষার মাস ফেব্রুয়ারি ঘিরে প্রত্যাশা, বিতর্ক ও নানা জটিলতা অতিক্রম করে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে অমর একুশে বইমেলা–২০২৬। তিন দফা তারিখ পরিবর্তন, প্রকাশকদের দাবিদাওয়া এবং রমজানকে ঘিরে আলোচনা-সমালোচনার পর শেষ পর্যন্ত বইপ্রেমীদের জন্য প্রস্তুত হয়েছে বর্ণিল সাংস্কৃতিক প্রাঙ্গণ। পবিত্র মাহে রমজান উপলক্ষে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। মেলা ঘিরে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও রমজান মাস ফেব্রুয়ারিতে পড়ায় গত বছরের ১৮ সেপ্টেম্বর বাংলা একাডেমি ঘোষণা দেয়, ১৭ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত বইমেলা আয়োজন করা হবে। তবে প্রকাশকদের একাংশ ভাষার মাস ফেব্রুয়ারিতে মেলা আয়োজনের দাবি জানালে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়।

পরবর্তীতে লেখক-প্রকাশক ও ছাত্রনেতাদের নিয়ে গঠিত পরিচালনা কমিটির বৈঠকে ফেব্রুয়ারির ২০ তারিখ মেলা শুরুর সিদ্ধান্ত হয়। তবুও ১ ফেব্রুয়ারি মেলা শুরু না হওয়ায় ‘একুশে বইমেলা সংগ্রাম পরিষদ’ প্রতীকী কর্মসূচি পালন করে। ‘প্রকাশক ঐক্য’ নামে প্রকাশকদের একটি অংশ মেলা পেছানোর দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দেয় এবং মেলায় অংশ না নেওয়ার ঘোষণা দেয়।

পরবর্তীতে নবনিযুক্ত সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম-এর নেতৃত্বে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর স্টল ফি সম্পূর্ণ মওকুফ ও প্যাভিলিয়ন না রাখার শর্তে ২৫ ফেব্রুয়ারি মেলা শুরুর সিদ্ধান্ত হয়। পরে প্রধানমন্ত্রীর সময়সূচি জটিলতার কারণে একদিন পিছিয়ে ২৬ ফেব্রুয়ারি উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বইমেলা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির সচিব ড. সেলিম রেজা জানিয়েছেন, সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন। সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে ইট বিছানো হাঁটার পথ তৈরি করা হয়েছে, যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন। অধিকাংশ স্টলের নির্মাণ শেষ পর্যায়ে; প্রকাশকরা নিজস্ব নান্দনিকতায় স্টল সাজাচ্ছেন।

এ বছর সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠানসহ মোট ১০১৮টি ইউনিট রয়েছে। ৮৭টি লিটলম্যাগ স্টল বরাদ্দ পেয়েছে। শিশুচত্বরে অংশ নিচ্ছে ৬৩টি প্রতিষ্ঠান; ইউনিট সংখ্যা ১০৭।

রমজান মাসে মেলা হওয়ায় ন্যায্যমূল্যে ইফতার, নামাজের জন্য অস্থায়ী মসজিদ, অজু ও শৌচাগারের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে; ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। রাত সাড়ে ৮টার পর নতুন করে প্রবেশ বন্ধ থাকবে।

রমজানে মেলা আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন রুহামা পাবলিকেশনের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম। তার ভাষ্য, রমজান আত্মশুদ্ধি ও জ্ঞানচর্চার মাস- এ আবহে বইমেলা বিশেষ তাৎপর্য বহন করে। অন্যদিকে প্রগতি পাবলিকেশনের প্রকাশক আশরার মাসুদ ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা প্রকাশ করে বলেন, রমজানে মেলা জমে ওঠা কঠিন হতে পারে।

ডিএমপি জানিয়েছে, বইমেলা ঘিরে ২৪ ঘণ্টা পুলিশি মনিটরিং থাকবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিশেষ টিম, ফুট প্যাট্রোল ও মুক্তমঞ্চকেন্দ্রিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে ডিবি, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট ও সোয়াট প্রস্তুত থাকবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে বা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে পারে- এমন কোনো প্রকাশনা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ট্রাফিক বিভাগ পৃথক পরিকল্পনা নিয়েছে। মেলা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভারী যানবাহন প্রবেশে নিয়ন্ত্রণ থাকবে। টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত সড়ক দর্শনার্থীর চাপ অনুযায়ী খোলা বা বন্ধ রাখা হবে। নির্ধারিত পার্কিং হিসেবে ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ ও কেন্দ্রীয় শহীদ মিনার-সংলগ্ন এলাকা ব্যবহার করা যাবে।

সব বিতর্ক ছাপিয়ে এখন আলোচনায় মেলার প্রাণবন্ত পরিবেশ ও পাঠকসমাগম। ভাষার মাসে, রমজানের সংযমী আবহে, জ্ঞানচর্চার এ মহোৎসব কতটা সাফল্য পায়- সেদিকেই তাকিয়ে প্রকাশক, লেখক ও বইপ্রেমীরা।


৪৫ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন
৪৫ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি এবং দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।বুধবার (১৫ জুলাই) দিবাগত মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া...

৭ ঘন্টা আগে


শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা জানালেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব
শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা জানালেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।শ্রদ্ধা নিবেদন শেষে রাকিবুল ইসলাম রাকিব শহীদ আবু সাঈদের বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

১০ ঘন্টা আগে


সেনানিবাস ও জলসিঁড়িতে ১১ লাখ ৩৬ হাজার বৃক্ষ রোপণ করবে সেনাবাহিনী
সেনানিবাস ও জলসিঁড়িতে ১১ লাখ ৩৬ হাজার বৃক্ষ রোপণ করবে সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে চলতি বছরের বৃক্ষরোপণ অভিযানে দেশের বিভিন্ন সেনানিবাস ও জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় মোট ১১ লাখ ৩৬ হাজার বৃক্ষ রোপণ করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সেনাপ্রধান নিজ হাতে একটি

১১ ঘন্টা আগে


‘আমার ছেলে বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে, দেশে যেন নতুন বৈষম্য না তৈরি হয়’
‘আমার ছেলে বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে, দেশে যেন নতুন বৈষম্য না তৈরি হয়’

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে প্রথম শহীদ হওয়া ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের বাবা শামসুল আলম বলেছেন, তার ছেলে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছে। তাই নতুন করে কোনো ধরনের বৈষম্য বা বিভেদ সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নগরের ষোলশহর...

১১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom