জাতীয়

আজ মধ্যরাতে অথবা ভোরে লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


আজ মধ্যরাতে অথবা ভোরে লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার চূড়ান্ত প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার ভোরে তাঁকে লন্ডনে স্থানান্তর করা হতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার বেলা তিনটার আগে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি জানান, “খালেদা জিয়ার বর্তমান অবস্থা বিবেচনা করে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই তাঁকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় সব আনুষঙ্গিক ব্যবস্থাও নেওয়া হচ্ছে।”

কাতারের এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত

কূটনৈতিক সূত্রে জানা গেছে, কাতার সরকার খালেদা জিয়ার চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিএনপিকে জানানো হয়েছে।

হাসপাতালে চিকিৎসা ১২ দিন ধরে

গত ১২ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী। তাঁর শারীরিক অবস্থার খুব বেশি পরিবর্তন হয়নি বলে হাসপাতাল ও বিএনপির একাধিক সূত্র জানিয়েছে।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।

কোন কোন জটিলতা রয়েছে?

বিএনপির একটি সূত্র জানিয়েছে—

  • ফুসফুসে সংক্রমণজনিত জটিলতা কিছুটা উন্নতির দিকে
  • হৃদ্‌যন্ত্রে জটিলতা রয়ে গেছে
  • অন্যান্য শারীরিক সমস্যাগুলোর অধিকাংশই অপরিবর্তিত

বিদেশি বিশেষজ্ঞদের আগমন

বুধবার রাতে চীন থেকে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে যোগ দিয়েছেন। এর আগে দুপুরে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে ঢাকায় পৌঁছে সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তাঁকে দেখেন এবং সর্বশেষ পরীক্ষা–নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেন।

গত জানুয়ারিতেও ছিলেন লন্ডনে

গত জানুয়ারিতেও উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে কয়েক মাস চিকিৎসা নিয়ে চলতি বছরের ৬ মে দেশে ফেরেন।

হাসপাতালে ভর্তি হওয়ার পটভূমি

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট বাড়লে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাঁকে ভর্তি করা হয়। গত রোববার ভোরে অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।


আগামীকাল প্রথমবারের মতো সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামীকাল প্রথমবারের মতো সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সকাল সাড়ে ১০টায় তিনি দুই দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।রোববার (১ নভেম্বর) দুপুরে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে...

১ দিন আগে


পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের তৈরি পোশাকশিল্পে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তৈরি পোশাকশিল্পের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত বৈঠক শেষে...

১ দিন আগে


ঢাকাসহ সারাদেশে চার দিন গ্যাস সংকটে পড়তে পারে সারাদেশ
ঢাকাসহ সারাদেশে চার দিন গ্যাস সংকটে পড়তে পারে সারাদেশ

রাজধানী ঢাকাসহ সারাদেশে আগামী ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। কক্সবাজারের মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে পেট্রোবাংলা।রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ নভেম্বর

২ দিন আগে


মেট্রোরেলে আসন না পেয়ে দাঁড়িয়েই অসুস্থ পরে মৃত্যু শিক্ষকের
মেট্রোরেলে আসন না পেয়ে দাঁড়িয়েই অসুস্থ পরে মৃত্যু শিক্ষকের

মেট্রোরেলে প্রচণ্ড ভিড়ের মধ্যে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ে মারা গেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক নজীবুর রহমান (৬৪)। অসুস্থ বোধ করায় বসে থাকা যাত্রীদের কাছে কয়েকবার বসার সুযোগ চেয়েছিলেন তিনি। কিন্তু কেউ সাড়া দেননি বলে অভিযোগ করেছেন তাঁর ছেলে নাকিবুর রহমান। পরে মেট্রোরেলের মেঝেতে পড়ে যান নজীবুর। হাসপাতালে নেওয়ার...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom