জাতীয়

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সততা-নিষ্ঠায় দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

অনলাইন ডেস্ক

৫ ঘন্টা আগে


আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সততা-নিষ্ঠায় দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ছবি: সংগৃহীত


দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বঙ্গভবনে বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দুষ্টের দমনে পুলিশকে কঠোর এবং শিষ্টের পালনে ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নিতে পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশনা দেন তিনি।

এ সময় অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব প্রচার, সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার দমন এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আইজিপিকে নির্দেশ দেন রাষ্ট্রপতি। পাশাপাশি এসব বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত করা এবং ব্যাপক প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে কাজ করছে। বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি ও মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখতেও পুলিশকে নির্দেশনা দেন তিনি।

সাক্ষাৎকালে আইজিপি পুলিশ বাহিনীর মনোবল দৃঢ় রাখা, আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।

রাষ্ট্রপতি এ বিষয়ে আইজিপিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।


জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধনী বিল: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধনী বিল: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্রুততম সময়ের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য বিরোধী দলগুলোকে এগিয়ে আসতে হবে। সনদ বাস্তবায়ন হলে সংবিধানেও প্রয়োজনীয় সংশোধন করা হবে।তিনি বলেন, জুলাই

৩৫ মিনিট আগে


সংসদে জি এম নজরুল নাম দেখেই হাসির রোল, বাতিল হলো লিখিত প্রশ্ন
সংসদে জি এম নজরুল নাম দেখেই হাসির রোল, বাতিল হলো লিখিত প্রশ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম (গাজী নজরুল ইসলাম) সংসদে উপস্থিত না থাকায় প্রশ্নোত্তর পর্বে তার নির্ধারিত লিখিত প্রশ্নটি উত্থাপিত হয়নি।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তারকা চিহ্নিত প্রশ্ন হিসেবে গাজী নজরুল ইসলামের প্রশ্নটির ক্রমিক নম্বর ছিল ৪০৮। প্রশ্নটি প্রবাসীকল্যাণ

১ ঘন্টা আগে


সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী
সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসেবে নয়, দেশের সব নাগরিককে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সবার গর্বিত পরিচয়-আমরা সবাই বাংলাদেশি।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, জনগণের সব অধিকার কেড়ে নিয়ে দীর্ঘদিন নিষ্ঠুর শাসন...

৩ ঘন্টা আগে


সাড়ে পাঁচ মাস পর সংসদে নিজের অফিসে মির্জা আব্বাস
সাড়ে পাঁচ মাস পর সংসদে নিজের অফিসে মির্জা আব্বাস

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস প্রথমবারের মতো জাতীয় সংসদে তার নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু করেছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি জাতীয় সংসদে নিজ অফিসে উপস্থিত হয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।পোস্টে বলা হয়, বিএনপির

৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom