জাতীয়

আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই বর্তমান সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই বর্তমান সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

মির্জা ফখরুল | ছবি: সংগৃহীত


বর্তমান সরকার দেশে আইনের শাসন, ন্যায়বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমাদের সব সময় দুটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে-রুল অব ল (আইনের শাসন) এবং ইনসাফ। এই দুটি বিষয় নিশ্চিত করা গেলে সমাজকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব।”

তিনি বলেন, অতীতের দীর্ঘ সময় ধরে দেশের মানুষ আইনের শাসন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। সেই বাস্তবতা থেকে বেরিয়ে এসে বর্তমান সরকার একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে।

গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশ একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থা থেকে বেরিয়ে এসেছে। এখন সেই অর্জনকে টেকসই করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, স্বাধীন ও প্রভাবমুক্ত বিচার বিভাগ, দক্ষ প্রশাসন এবং কার্যকর সংসদীয় কমিটি প্রতিষ্ঠা করা গেলে গণতন্ত্র আরও সুসংহত হবে এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করবে।

বিরোধিতা থাকবে, গণতন্ত্রও টিকে থাকবে

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মতপার্থক্য, বিরোধিতা এবং রাজনৈতিক আন্দোলন স্বাভাবিক বিষয়। তবে এসবের মধ্য দিয়েই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করে তুলতে হবে।

তিনি বলেন, “সমস্যা থাকবে, বিরোধী দল থাকবে, আন্দোলনও হবে। কিন্তু প্রতিষ্ঠানগুলো যদি শক্তিশালী হয়, তাহলে গণতন্ত্রও টিকে থাকবে।”

ভারতের উদাহরণ

প্রতিবেশী ভারতের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, বিভিন্ন সংকট থাকা সত্ত্বেও দেশটির গণতন্ত্র টিকে আছে মূলত শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কারণে।

তার ভাষায়, “ভারতে নানা ধরনের সমস্যা রয়েছে। তারপরও তাদের গণতন্ত্র টিকে আছে, কারণ সেখানে বিচার বিভাগ স্বাধীন, প্রশাসন দক্ষ এবং গণমাধ্যম শক্তিশালী।”

ঠাকুরগাঁওকে পরিকল্পিত উন্নয়নের আওতায় আনার পরিকল্পনা

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মির্জা ফখরুল জানান, জেলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন ইতোমধ্যে পাওয়া গেছে। উপাচার্য নিয়োগ সম্পন্ন হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের জন্য জমিও নির্ধারণ করা হয়েছে। এখন প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি আরও জানান, ঠাকুরগাঁও মেডিকেল কলেজে আগামী বছর থেকে শিক্ষার্থী ভর্তি শুরু হবে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের আগ পর্যন্ত পুরোনো হাসপাতাল ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

রিং রোড ও মাস্টারপ্ল্যান

ঠাকুরগাঁও শহরের পরিকল্পিত উন্নয়নের অংশ হিসেবে একটি রিং রোড (ডাইভার্সন সড়ক) নির্মাণের প্রস্তাব অনুমোদিত হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, “ঠাকুরগাঁও শহরকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে আমরা একটি সমন্বিত মাস্টারপ্ল্যান বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। অপরিকল্পিত নগরায়ণের পরিবর্তে আধুনিক ও সুশৃঙ্খল নগর গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

কৃষিভিত্তিক শিল্পায়নের ওপর গুরুত্ব

জেলার অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, ঠাকুরগাঁও এখনো শিল্পায়নের দিক থেকে অনেক পিছিয়ে। কর্মসংস্থান বাড়াতে কৃষিভিত্তিক শিল্প-কারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, এতে স্থানীয় মানুষের আয় বাড়বে এবং জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডও আরও গতিশীল হবে।

মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

সামাজিক অবক্ষয়ের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, মাদক বর্তমানে দেশের অন্যতম বড় সমস্যা। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, “আমাদের এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে তরুণরা মাদকের ভয়াবহতা থেকে মুক্ত থেকে নিজেদের সম্ভাবনাকে কাজে লাগাতে পারবে।”


আগামীকাল প্রথমবারের মতো সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামীকাল প্রথমবারের মতো সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সকাল সাড়ে ১০টায় তিনি দুই দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।রোববার (১ নভেম্বর) দুপুরে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে...

১ দিন আগে


পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের তৈরি পোশাকশিল্পে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তৈরি পোশাকশিল্পের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত বৈঠক শেষে...

১ দিন আগে


ঢাকাসহ সারাদেশে চার দিন গ্যাস সংকটে পড়তে পারে সারাদেশ
ঢাকাসহ সারাদেশে চার দিন গ্যাস সংকটে পড়তে পারে সারাদেশ

রাজধানী ঢাকাসহ সারাদেশে আগামী ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। কক্সবাজারের মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে পেট্রোবাংলা।রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ নভেম্বর

২ দিন আগে


মেট্রোরেলে আসন না পেয়ে দাঁড়িয়েই অসুস্থ পরে মৃত্যু শিক্ষকের
মেট্রোরেলে আসন না পেয়ে দাঁড়িয়েই অসুস্থ পরে মৃত্যু শিক্ষকের

মেট্রোরেলে প্রচণ্ড ভিড়ের মধ্যে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ে মারা গেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক নজীবুর রহমান (৬৪)। অসুস্থ বোধ করায় বসে থাকা যাত্রীদের কাছে কয়েকবার বসার সুযোগ চেয়েছিলেন তিনি। কিন্তু কেউ সাড়া দেননি বলে অভিযোগ করেছেন তাঁর ছেলে নাকিবুর রহমান। পরে মেট্রোরেলের মেঝেতে পড়ে যান নজীবুর। হাসপাতালে নেওয়ার...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom