আইন-শৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যঙ্গ করেন: রুমিন ফারহানা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি অভিযোগ করে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যঙ্গ করেন অথবা বাকচাতুর্যের মাধ্যমে পুরো বিষয়টি আড়াল করার চেষ্টা করেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বললে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রকৃত চিত্র পাওয়া যায়। তিনি ব্যঙ্গ করে বলেন, দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন একাধিক মন্ত্রী রয়েছেন, তেমনি ৬৪ জেলায় ৬৪ জন আইন-শৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী থাকলেও হয়তো মন্দ হতো না।
জ্বালানি সংকট ও কর্মসংস্থান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রুমিন ফারহানা। তিনি বলেন, তেলের দাম বাড়ছে, বিদ্যুতের জন্য মানুষ হাহাকার করছে এবং অনেক এলাকায় গ্যাস পাওয়া যাচ্ছে না। অথচ নির্বাচনের সময় সরকার ১ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিল।
তিনি দাবি করেন, সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন এবং ৯০০-এর বেশি কলকারখানা বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
রুমিন ফারহানা বলেন, সরকারের ১৮০ দিনের অগ্রাধিকারের মধ্যে আইন-শৃঙ্খলার উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্বালানি খাতের নিশ্চয়তা অন্যতম। কিন্তু এসব ক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি কমেনি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাজারে গেলে ৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না। ডিমের দাম কয়েক দফা বেড়েছে। চালের দামও বেড়েছে, বিশেষ করে মিনিকেট চালের দাম নিয়ে মানুষের মধ্যে চাপ তৈরি হয়েছে। বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি টিসিবির পণ্য নিতে মানুষের দীর্ঘ লাইনও পরিস্থিতির বাস্তবতা তুলে ধরছে বলে মন্তব্য করেন তিনি।
জামায়াত-এনসিপির লংমার্চ আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খাঁন
সেপ্টেম্বরে চট্টগ্রাম অভিমুখে জামায়াত ও এনসিপির ঘোষিত লংমার্চ আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ তৈরি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি দাবি করেন, জামায়াত ও এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সরকার পতন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে।শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ সরকারি
১৩ ঘন্টা আগে
‘এখন আমার দুই ফোনেই চার্জ আছে, বিদ্যুতের ঘাটতি কমেছে’ : যুবদল নেতা নয়ন
যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেছেন, আগে বিদ্যুৎ না থাকার কারণে ফোনে চার্জ দেওয়া যেত না। কিন্তু এখন তার দুটি ফোনেই চার্জ রয়েছে। তার মতে, এতে বোঝা যায় বিদ্যুতের ঘাটতি আগের তুলনায় কমেছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাগুরায় নিজ গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে তিনি এসব কথা বলেন।রবিউল ইসলাম নয়ন বলেন, ‘আমি গ্রামে
১৬ ঘন্টা আগে
মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে মানববন্ধন
মাদকের ভয়াবহ বিস্তার রোধ, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে আজ জুমার নামাজের পর ঢাকা ১১ আসনে “মাদকমুক্ত সমাজ চাই” শীর্ষক মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন থেকে বক্তব্য রাখেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার প্রধান সমন্বয়ক জনাব
১৭ ঘন্টা আগে
রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজ, থানায় জিডি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে পরিচালিত একাধিক ভুয়া ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এসব অ্যাকাউন্ট থেকে রিজভীর নামে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, মন্তব্য, ছবি ও ভিডিও প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় রিজভীর ব্যক্তিগত সহকারী মশিউর...
১৮ ঘন্টা আগে
