আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।
আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই দুবাই ক্যাপিটালসের ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় জায়গা পেয়েছেন মুস্তাফিজ।
গত মৌসুমে পুরো টুর্নামেন্ট খেলতে পারেননি বাংলাদেশের বাঁহাতি এই পেসার। বিপিএলের কারণে মাঝপথে তাকে দেশে ফিরতে হয়েছিল। তবে ফেরার আগে দুবাই ক্যাপিটালসের হয়ে মাত্র ৮ ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখান তিনি। এ সময়ে ১৫.৫৩ গড় ও ১১.৫০ স্ট্রাইক রেটে শিকার করেন ১৫ উইকেট।
মুস্তাফিজের কার্যকর বোলিংয়ে প্লে-অফে ওঠার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখে দুবাই ক্যাপিটালস। তাই নতুন মৌসুমের আগে তাকে ধরে রাখতে বেশি ভাবতে হয়নি ফ্র্যাঞ্চাইজিটিকে।
মুস্তাফিজের পাশাপাশি দলে থেকে গেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার রভম্যান পাওয়েল। নতুন চুক্তিতে দুবাই ক্যাপিটালসে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও আফগানিস্তানের স্পিনার নূর আহমেদ।
অন্যদিকে, আইএলটি-টোয়েন্টির আসন্ন মৌসুমে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে তাদের নিজ নিজ দল ধরে রাখেনি। ফলে নতুন আসরে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মুস্তাফিজকেই আপাতত দুবাইয়ের জার্সিতে দেখা যাবে।
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...
৩ ঘন্টা আগে
আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশেরও জায়গা নিশ্চিত
আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ওয়ানডে সিরিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে তারা। আফগানিস্তানের জয়েই বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে বাংলাদেশের অবস্থানও নিশ্চিত হয়ে গেছে।আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জয় পাওয়ার মাধ্যমে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনকারী...
১০ ঘন্টা আগে
নাহিদকে মিস করবে বাংলাদেশ, বলছেন তাসকিন
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে নাহিদ রানা ও শরিফুল ইসলামের অনুপস্থিতি বাংলাদেশের পেস আক্রমণে বড় ঘাটতি তৈরি করেছে বলে মনে করেন তাসকিন আহমেদ। বিশেষ করে নাহিদ রানার গতি ও বাউন্স অস্ট্রেলিয়ার কন্ডিশনে কাজে আসত বলে মন্তব্য করেছেন তিনি।দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ডারউইনে অবস্থান করছে বাংলাদেশ দল। সিরিজ শুরুর...
২১ ঘন্টা আগে
পিকে-শাকিরার পুরোনো বাড়ি কিনছেন ইয়ামাল, দাম প্রায় ১৫৭ কোটি টাকা
মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তারকা হয়ে উঠেছেন লামিনে ইয়ামাল। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তাঁর বিপুল আয় ও বিলাসবহুল জীবনযাপনও এখন আলোচনায়। এবার প্রায় ১৫৭ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল বাড়ি কিনতে যাচ্ছেন বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গার।স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস জানিয়েছে, বার্সেলোনায় ইয়ামালের পছন্দের বাড়িটিতে একসময় বসবাস করতেন...
১ দিন আগে
