খেলাধুলা

আইএল টি–টোয়েন্টিতে খেলবেন তাসকিন, মুস্তাফিজ ও সাকিব

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


আইএল টি–টোয়েন্টিতে খেলবেন তাসকিন, মুস্তাফিজ ও সাকিব

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টি (আইএল টি–টোয়েন্টি)-এর চতুর্থ আসর শুরু হচ্ছে ২ ডিসেম্বর, ফাইনাল ম্যাচ ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ৬ দলকে নিয়ে ৩৪ ম্যাচ আবুধাবি, দুবাই ও শারজাহ শহরে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে ৩ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ন্যাশনাল অ্যানথরিাইজেশন (এনওসি) দিয়েছে। মুস্তাফিজের আইএল টি–টোয়েন্টি দল পাওয়া নিয়ে নিলামের আগে কিছুটা নাটক দেখা গিয়েছিল। শেষ পর্যন্ত তিনি দুবাই ক্যাপিটালসের জার্সিতে খেলবেন।

অন্যদিকে, তাসকিন আহমেদ শারজাহ ওয়ারিয়র্স, আর সাকিব আল হাসান এমআই এমিরেটসে খেলবেন। তাই এবারের আসরে বাংলাদেশের তিন ক্রিকেটার অংশগ্রহণ করবেন।

বিসিবি জানিয়েছে, তাসকিন ও মুস্তাফিজ পুরো টুর্নামেন্ট খেলতে পারা বিপিএলের সূচির ওপর নির্ভর করবে। ইতোমধ্যে তাসকিনকে ঢাকা ক্যাপিটালস, আর মুস্তাফিজকে রংপুর রাইডার্সের হয়ে খেলতে অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া লেগস্পিনার রিশাদ হোসেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে অংশ নেবেন।

বিসিবি এবার বিদেশি লিগে খেলোয়াড়দের অংশগ্রহণে তুলনামূলকভাবে নমনীয় নীতি গ্রহণ করেছে।


মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে
মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে

অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। এই ম্যাচে মাঠে নেমেই অনন্য এক কীর্তি গড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা বাংলাদেশের প্রথম ১০০ বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে খেলার রেকর্ডেও সাকিব আল...

১১ ঘন্টা আগে


২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম দিনেই দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করেছে টাইগাররা। এরপর ব্যাট হাতেও দৃঢ়তা দেখিয়ে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ছিলেন দিনের সবচেয়ে বড় নায়ক। অস্ট্রেলিয়ার...

১৯ ঘন্টা আগে


আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন

আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই

২ দিন আগে


সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom