জাতীয়

আইআরআই জরিপ: এখন নির্বাচন হলে বিএনপিকে ৩০%, জামায়াতে ইসলামীকে ভোট দিত ২৬% ভোটার

নিজস্ব প্রতিবেদক

৮ মাস আগে


আইআরআই জরিপ: এখন নির্বাচন হলে বিএনপিকে ৩০%, জামায়াতে ইসলামীকে ভোট দিত ২৬% ভোটার

আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে ৩০ শতাংশ ভোটার বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপিকে এবং ২৬ শতাংশ ভোটার জামায়াতে ইসলামীকে ভোট দেবেন—ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সর্বশেষ জরিপে এমন চিত্রই উঠে এসেছে। সমর্থন বিচারে দুই দলের ব্যবধান মাত্র ৪ শতাংশ।

মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে এবং রিপাবলিকান পার্টি–ঘনিষ্ঠ অলাভজনক প্রতিষ্ঠান আইআরআই–এর সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের উদ্যোগে জরিপটি পরিচালনা করা হয়। দেশের একটি স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত সিএপিআই (কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউয়িং) পদ্ধতিতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করে।

জরিপটিতে ১৮ বছর বা তার বেশি বয়সী মোট ৪ হাজার ৯৮৫ জন অংশ নেন। অংশগ্রহণকারীরা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলা থেকে নির্বাচিত হন। রাঙামাটি জেলা থেকে কোনো নমুনা নেওয়া হয়নি। জরিপকারীদের দাবি, ৯৫ শতাংশ আস্থার মাত্রায় ফলাফলে ১.৪ শতাংশ পর্যন্ত তারতম্য থাকতে পারে।

 

ছোট দলগুলো হতে পারে ‘গেম চেঞ্জার’

জরিপ অনুযায়ী, বিএনপি ও জামায়াতে ইসলামী ছাড়াও অন্যান্য দলগুলোর সম্ভাব্য ভোট–বণ্টন হলো—

  • জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৬%
  • জাতীয় পার্টি (জাপা): ৫%
  • ইসলামী আন্দোলন বাংলাদেশ: ৪%
  • অন্যান্য দল: ৮%

বিশ্লেষকেরা বলছেন, বিএনপি ও জামায়াতের ভোটের ব্যবধান খুব কম হওয়ায় এনসিপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন—এই তিন দল যে কোনো জোটের জন্য পাল্লা ভারী করতে পারে। ফলে তাদের ভূমিকা ‘গেম চেঞ্জার’ হয়ে উঠতে পারে।

 

ভোটের হার কাছাকাছি হলেও আসনে পার্থক্য সম্ভব

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে প্রচলিত ফার্স্ট–পাস্ট–দ্য–পোস্ট পদ্ধতিতে যে দল বেশি ভোট পায় সেই আসন জেতে। তাই জাতীয় পর্যায়ে মোট ভোটের হার কাছাকাছি হলেও আসন–বণ্টনে বড় পার্থক্য তৈরি হতে পারে।

রাজনৈতিক অঙ্গনে আসন্ন নির্বাচনের সম্ভাব্য চিত্র বুঝতে আইআরআই–এর এই জরিপ তাই নতুন আলোচনার জন্ম দিয়েছে।


জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সংরক্ষণে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন।জাদুঘরটিতে জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, ঐতিহাসিক আলোকচিত্র, ভিডিওচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, ব্যক্তিগত ব্যবহার্য...

১ ঘন্টা আগে


‘জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী
‘জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর ও চেতনা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্য, সাংবিধানিক সংস্কার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার কোনো বিকল্প নেই।বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের পরিবারের সংবর্ধনা এবং...

১ ঘন্টা আগে


‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী
‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী

বিগত ১৬ বছরের শাসনামলে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে চার হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে ৭০০-এর বেশি মানুষ গুম এবং ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর...

১৪ ঘন্টা আগে


ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। অহেতুক ইস্যু তৈরি করে দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে...

১৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom